সংবাদ

মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পিএম

মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা

মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট উঠেছে ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেসের মাথায়। শিক্ষকতা, মডেলিং ও সমাজসেবার পাশাপাশি এবার বিশ্বসুন্দরীর খেতাবও অর্জন করলেন তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে অনুষ্ঠিত হয় মিস ওয়ার্ল্ড ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে। ১১১ প্রতিযোগীকে পেছনে ফেলে সেরা সুন্দরীর মুকুট জিতে নেন জোহেইরি। গত বছরের বিজয়ী থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি তার মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দেন।

এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্পেনের এলিসাবেথ রেইনেস আলাবের্ন। দ্বিতীয় রানারআপের মুকুট পেয়েছেন মালয়েশিয়ার তানুসিয়া চেট্টি।

চূড়ান্ত পর্বে সেরা ছয়ে জায়গা করে নেয় ইরিত্রিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, ডোমিনিকান রিপাবলিক, স্পেন ও দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে নাইজেরিয়ার তামুনোসোয়ে কারিবি-জর্জ ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’ জিতে শীর্ষ ১২-তে জায়গা করে নেন।

জোহেইরি মোলা শুধু মডেল হিসেবেই পরিচিত নন, তিনি একজন শিক্ষক ও সমাজকর্মীও। বিজনেস ম্যানেজমেন্ট ও অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি। পাশাপাশি সাহিত্য ও সমাজবিজ্ঞানের শিক্ষক হিসেবেও কাজ করছেন।

সমাজসেবায়ও রয়েছে তার গুরুত্বপূর্ণ ভূমিকা। ‘ভয়েসেস অব টুমোরো’ নামে একটি অলাভজনক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি জোহেইরি। আর্থিকভাবে পিছিয়ে থাকা শিশুদের ইংরেজি শেখানো এবং তাদের মানসিক ও সামগ্রিক বিকাশে কাজ করে প্রতিষ্ঠানটি।

মিস ওয়ার্ল্ডের মুকুট জয়ের পর আন্তর্জাতিক পর্যায়ে জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেবেন জোহেইরি। পাশাপাশি ‘বিউটি উইথ আ পারপাস’ প্রচারণার অন্যতম মুখ হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি।

এদিকে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৭৪তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তানজানিয়ায়।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট উঠেছে ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেসের মাথায়। শিক্ষকতা, মডেলিং ও সমাজসেবার পাশাপাশি এবার বিশ্বসুন্দরীর খেতাবও অর্জন করলেন তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে অনুষ্ঠিত হয় মিস ওয়ার্ল্ড ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে। ১১১ প্রতিযোগীকে পেছনে ফেলে সেরা সুন্দরীর মুকুট জিতে নেন জোহেইরি। গত বছরের বিজয়ী থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি তার মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দেন।

এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্পেনের এলিসাবেথ রেইনেস আলাবের্ন। দ্বিতীয় রানারআপের মুকুট পেয়েছেন মালয়েশিয়ার তানুসিয়া চেট্টি।

চূড়ান্ত পর্বে সেরা ছয়ে জায়গা করে নেয় ইরিত্রিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, ডোমিনিকান রিপাবলিক, স্পেন ও দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে নাইজেরিয়ার তামুনোসোয়ে কারিবি-জর্জ ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’ জিতে শীর্ষ ১২-তে জায়গা করে নেন।

জোহেইরি মোলা শুধু মডেল হিসেবেই পরিচিত নন, তিনি একজন শিক্ষক ও সমাজকর্মীও। বিজনেস ম্যানেজমেন্ট ও অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি। পাশাপাশি সাহিত্য ও সমাজবিজ্ঞানের শিক্ষক হিসেবেও কাজ করছেন।

সমাজসেবায়ও রয়েছে তার গুরুত্বপূর্ণ ভূমিকা। ‘ভয়েসেস অব টুমোরো’ নামে একটি অলাভজনক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি জোহেইরি। আর্থিকভাবে পিছিয়ে থাকা শিশুদের ইংরেজি শেখানো এবং তাদের মানসিক ও সামগ্রিক বিকাশে কাজ করে প্রতিষ্ঠানটি।

মিস ওয়ার্ল্ডের মুকুট জয়ের পর আন্তর্জাতিক পর্যায়ে জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেবেন জোহেইরি। পাশাপাশি ‘বিউটি উইথ আ পারপাস’ প্রচারণার অন্যতম মুখ হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি।

এদিকে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৭৪তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তানজানিয়ায়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত