সংবাদ

নেপালে আন্তর্জাতিক সম্মাননা পেলেন শাহাদাত রাসএল

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পিএম

নেপালে আন্তর্জাতিক সম্মাননা পেলেন শাহাদাত রাসএল

নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’-এ আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা, লেখক ও মানবাধিকারকর্মী শাহাদাত রাসএল। তার প্রকাশিত গল্পগ্রন্থ ‘দ্য হাফ ফিনিশড সিগারেট অ্যান্ড আনস্পোকেন অ্যাপোলজিস’-এর জন্য তাকে এই সম্মাননা দেওয়া হয়।

‘সাফল্য, নেতৃত্ব ও মানবাধিকারে অসামান্য অবদান উদযাপন’ প্রতিপাদ্যে ৫ সেপ্টেম্বর কাঠমান্ডুর রাষ্ট্রীয় নৃত্যশালায় বসে এবারের আয়োজন। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয় আন্তর্জাতিক সম্মাননা।

নিজের অনুভূতি জানিয়ে শাহাদাত রাসএল বলেন, ‘সম্মাননা প্রাপ্তি সবসময়ই আনন্দের এবং উৎসাহব্যঞ্জক। আমার বইটি মানবাধিকার ও মানবিক মূল্যবোধকে কেন্দ্র করে লেখা ১২টি গল্পের সংকলন। বইটির মূল ভাবনা ও মানবিক বার্তাকে আয়োজকরা মূল্যায়ন করেছেন, এটি আমার জন্য অত্যন্ত আনন্দের।’

তিনি আরও জানান, অনুষ্ঠানের মঞ্চেই তিনি পাওয়া সম্মাননাটি বাংলাদেশে জুলাই-আগস্টে নিহত পুলিশ সদস্যদের উদ্দেশে উৎসর্গ করেছেন।

‘দ্য হাফ ফিনিশড সিগারেট অ্যান্ড আনস্পোকেন অ্যাপোলজিস’ বইটি অ্যামাজনের মাধ্যমে প্রকাশিত হয়েছে। মানবাধিকার, মানবিক মূল্যবোধ ও মানুষের নানা অনুভূতিকে কেন্দ্র করে লেখা গল্পগুলো পাঠকদের সামনে ভিন্ন এক বার্তা তুলে ধরে।

‘ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ ভারত ও নেপালের যৌথ উদ্যোগে আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মাননা অনুষ্ঠান। এবারের আয়োজন ছিল এর চতুর্থ আসর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালের সাবেক উপ-প্রধানমন্ত্রী উপেন্দ্র যাদব। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংসদ সদস্য জগত যোশী ও খেমরাজ কৈরালা। এছাড়া ভারতীয় চলচ্চিত্র নির্মাতা অমল ভাগাতসহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নেপালের ঐতিহ্যবাহী লোকসংগীত ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় ‘ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’-এর এবারের আয়োজন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

নেপালে আন্তর্জাতিক সম্মাননা পেলেন শাহাদাত রাসএল

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত