রংপুর নগরের স্টেশন রোড এলাকার সালেক পাম্পসংলগ্ন শাহজাহান সুপার মার্কেটের তিন তলার ছাদে একটি ঈগল পাখি আটকে থাকার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। টানা তিন ঘণ্টা চেষ্টার পর ৯৯৯ কিংবা বন বিভাগের সহযোগিতা না পেয়ে স্থানীয় কয়েকজন যুবকই ঈগলটিকে উদ্ধার করে মুক্ত আকাশে উড়িয়ে দেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ব্যক্তিদের সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে শাহজাহান সুপার মার্কেটের ব্যবসায়ী আশিক তিন তলার ছাদে উঠে দেখতে পান একটি বড় ঈগল পাখি সাইনবোর্ডের রডের সঙ্গে আটকে আছে। বিষয়টি দেখতে পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ একাধিকবার ফোন করে জানান। ৯৯৯-এর মাধ্যমে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে তারা পাখিটিকে স্যালাইন পানি খাওয়ানোর পরামর্শ দেয় এবং সেখানে যেতে পারবে না বলে সাফ জানিয়ে দেয়।
এদিকে ঈগলটি হিংস্র প্রকৃতির হওয়ায় প্রথমে কেউ সেটির কাছে যাওয়ার সাহস পাচ্ছিলেন না। পরে স্থানীয় কয়েকজন যুবক সাহসিকতার সঙ্গে তিন ঘণ্টা ধরে পরিচর্যা ও চেষ্টা চালিয়ে ঈগলটিকে মুক্ত করেন। মুক্ত পাওয়ার পর পাখিটি আকাশে উড়াল দেয়। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে নগরে বেশ কৌতুহলের সৃষ্টি হয়।
অভিযোগের বিষয়ে জানতে রংপুর বিভাগীয় বন কর্মকর্তা নুরুল ইসলামের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন