সংবাদ

ফ্যাসিবাদের স্থান বাংলাদেশে নেই : তথ্য প্রতিমন্ত্রী

প্রতিনিধি, জামালপুর
প্রতিনিধি, জামালপুর
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পিএম

ফ্যাসিবাদের স্থান বাংলাদেশে নেই : তথ্য প্রতিমন্ত্রী
ছবি : সংবাদ

‘ফ্যাসিবাদ, নৈরাজ্য ও সন্ত্রাস যারা করে, বাংলাদেশের মাটিতে তাদের ঠাঁই নেই’-এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তিনি বলেন, ‘অতীতে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, তারা বর্তমানেও তা করার চেষ্টা করছে। তবে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবে।’

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর পৌর শহরের শফির মিয়ার বাজার এলাকায় জেলা বিএনপি আয়োজিত মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ, সন্ত্রাস ও নৈরাজ্যবাদীদের রুখে দেবে, ইনশাআল্লাহ।’

আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে তিনি অভিযোগ করেন, ‘আমরা অতীতে দেখেছি, তারা যখনই ক্ষমতায় এসেছে, লুটপাট করেছে। বাংলাদেশের কোনো উন্নয়ন করেনি; জামালপুর, আমার নান্দাইলসহ ময়মনসিংহেরও কোনো উন্নয়ন করেনি। ঢাকা শহরের কয়েকটি ব্রিজ ও ওভারপাস বানিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে।’

ইয়াসের খান চৌধুরী আরও বলেন, ‘জনগণের টাকা লুটপাট করে তারা বিদেশে পাচার করেছে। মা-বোনদের বুক খালি করে, রক্তপাত ঘটিয়ে আমাদের ভাই-বোন ও শিশুদের হত্যা করেছে।

হত্যাকাণ্ডের বিচারে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘তাদের বিচারের জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই। এখনই দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে। অনলাইনে হুংকার দিলে হবে না, সাহস থাকলে বাংলাদেশের মাটিতে আসেন—আপনাদের জন্য বিচার প্রস্তুত আছে।’

সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে পর্যায়ক্রমে বিএনপির কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়ে তিনি আরও বলেন, যতদিন পর্যন্ত অভিযুক্তরা বিচারের আওতায় না আসে এবং আদালতে আত্মসমর্পণ না করে, ততদিন আন্দোলন চলবে। এ সময় সমাবেশস্থল থেকে ‘আপা, আপা করিস না, আপা আর আসবে না’ বলে স্লোগান দেন তিনি।

জেলা বিএনপির সভাপতি ও জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলের সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব।

সমাবেশ শেষে একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালপুর পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ফ্যাসিবাদের স্থান বাংলাদেশে নেই : তথ্য প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত