সংবাদ

ভেনিস উৎসবে ইতিহাস গড়ল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পিএম

ভেনিস উৎসবে ইতিহাস গড়ল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

বাংলাদেশের চলচ্চিত্রের জন্য নতুন এক মাইলফলক তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। নির্মাতা রুবাইয়াত হোসেনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অরিজোন্তি বিভাগে নির্বাচিত হয়েছে। এর মধ্য দিয়ে ভেনিস উৎসবের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এই বিভাগে জায়গা করে নিল।

নতুন চলচ্চিত্রভাষা, উদীয়মান নির্মাণধারা ও সিনেমা নির্মাণের উদ্ভাবনী পদ্ধতিকে গুরুত্ব দেওয়া ভেনিস উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ অরিজোন্তি। এবারের আসরে এই বিভাগে নির্বাচিত হয়েছে মোট ১৯টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। সেই তালিকায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

রোববার স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে সালা দারসেনা থিয়েটারে অনুষ্ঠিত হয় সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার। বাংলাদেশ সময় তখন সন্ধ্যা ৬টা ১৫ মিনিট। উৎসবে সিনেমাটির আরও দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর গল্প আবর্তিত হয়েছে ঢাকার একটি ঐতিহ্যবাহী বিউটি পার্লারকে ঘিরে। বিয়েকে সামনে রেখে পরিবারের পক্ষ থেকে হবু কনের সাজসজ্জা ও বাহ্যিক পরিবর্তনের নানা আয়োজন চলতে থাকে। কিন্তু একপর্যায়ে এসব আয়োজনই তাঁর কাছে অসহ্য হয়ে ওঠে। পরিবারের প্রত্যাশা ও নিজের অস্তিত্বের টানাপোড়েনে ধীরে ধীরে তাঁর শরীরেই যেন জন্ম নেয় এক ধরনের প্রতিরোধ।

সিনেমাটিতে অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, আজমেরী হক বাঁধন, দেমীর খান, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।

আন্তর্জাতিক সহপ্রযোজনা ও অর্থায়নের ক্ষেত্রেও সিনেমাটি পেয়েছে একাধিক প্রতিষ্ঠানের সহযোগিতা। ফলে ভেনিসে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর অংশগ্রহণ বাংলাদেশের চলচ্চিত্রের জন্য শুধু একটি আন্তর্জাতিক উৎসবে উপস্থিতি নয়, বরং বিশ্ব চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ মঞ্চে দেশের পূর্ণদৈর্ঘ্য সিনেমার নতুন যাত্রারও একটি উল্লেখযোগ্য মাইলফলক।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ভেনিস উৎসবে ইতিহাস গড়ল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত