সংবাদ

নাসিরনগরে বহুল প্রতীক্ষিত ফোরলেন সড়কের কাজের উদ্বোধন

প্রতিনিধি, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রতিনিধি, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ এএম

নাসিরনগরে বহুল প্রতীক্ষিত ফোরলেন সড়কের কাজের উদ্বোধন
সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ কাজের উদ্বোধনী ফলক উন্মোচন। ছবি : সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বহুল প্রতীক্ষিত সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের (আর-২২০) চার লেনে উন্নীতকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের আয়োজনে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এম এ হান্নান।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে নাসিরনগর সরকারি কলেজ মাঠে সওজ অধিদপ্তরের প্রকল্প পরিচালক মোফাজ্জল হায়দার চৌধুরীর সভাপতিত্বে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এম এ হান্নান বলেন, 'সরাইল-নাসিরনগর-লাখাই সড়কটি চার লেনে উন্নীত হলে সিলেটের সঙ্গে ঢাকার দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার কমে যাবে। এতে যাত্রী ভোগান্তি কমার পাশাপাশি লাখ লাখ টাকার জ্বালানি সাশ্রয় হবে। একই সঙ্গে যোগাযোগব্যবস্থার আধুনিকায়নে এ অঞ্চলের শিক্ষা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে।'

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরফান উদ্দিন, নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ মো. রমজান আলী, সওজ ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী মো. ইউনুছ আলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন।

সওজ ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী মো. ইউনুছ আলী জানান, সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় ৩৯৬ কোটি টাকা ব্যয়ে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের ২৫ কিলোমিটার অংশ চার লেনে উন্নীত করার এই বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

নাসিরনগরে বহুল প্রতীক্ষিত ফোরলেন সড়কের কাজের উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত