কুড়িগ্রামের রাজারহাটে স্ত্রীর স্বীকৃতির দাবিতে বিয়ের কাবিননামা হাতে নিয়ে স্বামীর বাড়ির সামনে অনশনে বসেছেন সাদিয়া আক্তার মীম (২১) নামের এক তরুণী। মেয়ের বাড়িতে প্রবেশের খবর পেয়ে প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজায় তালা ঝুলিয়ে পরিবারের লোকজন ছেলেকে নিয়ে পেছনের দরজা দিয়ে গা ঢাকা দেয়। পরে মাঝরাত অবধি কেউ খোঁজখবর না নেওয়ায় রাজারহাট থানা পুলিশ রাতেই মেয়েটিকে নিজেদের নিরাপত্তা হেফাজতে নেয়।
বুধবার (১১ নভেম্বর) দুপুর একটার দিকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের পুঠিকাটা গ্রামে এ ঘটনা ঘটে। কাবিননামা হাতে নিয়ে স্ত্রীর মর্যাদা ও অধিকার ফিরে পাওয়ার দাবিতে সেখানে অবস্থান নেন মীম।
অনশনরত সাদিয়া আক্তার মীম উপজেলার ছিনাই ইউনিয়নের মীরের বাড়ি ফারাজীপাড়া গ্রামের আবু সাইদ মিয়ার মেয়ে। তার স্বামী হিসেবে দাবি করা মো. ইমদাদুল হক রিয়াদ (২৪) পুঠিকাটা গ্রামের ইউসুফ আলীর ছেলে।
সাদিয়ার ভাষ্য, ২০২০ সালে রিয়াদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের সম্পর্কের ধারাবাহিকতায় চলতি বছরের ১০ অক্টোবর লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের কাজি মো. ফয়জার রহমানের বাড়িতে নিকাহনামার মাধ্যমে তাঁদের বিয়ের অঙ্গীকারনামা সম্পাদিত হয়। এতে ১৩ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করা হয়। এর আগে ২০২৩ সালেও তাদের বিয়ে হয়েছিল বলে দাবি করেন তিনি। তবে বয়স কম থাকায় রিয়াদের পরিবার সেই বিয়ে মেনে নেয়নি বলে জানান মীম।
মীমের অভিযোগ, বিয়ের পরও গত এক মাস ধরে রিয়াদ তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। পরিবারের চাপে রিয়াদ তাকে এড়িয়ে চলছেন। একপর্যায়ে কোনো উপায় না পেয়ে কাবিননামা ও সম্পর্কের বিভিন্ন প্রমাণ সঙ্গে নিয়ে স্বামীর বাড়িতে যান তিনি। কিন্তু সেখানে গিয়েও পাননি প্রত্যাশিত স্বীকৃতি। বাধ্য হয়ে বাড়ির সামনে অনশনে বসেন। স্ত্রী হিসেবে স্বীকৃতি ও অধিকার না পেলে আত্মহত্যার পথ বেছে নেবেন বলেও জানান তিনি।
এদিকে মীমের অনশনের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, মেয়েটি বাড়িতে যাওয়ার পর রিয়াদের পরিবারের সদস্যরা বাড়িতে তালা ঝুলিয়ে অন্যত্র চলে যান।
স্থানীয় বাসিন্দা হায়দার আলী বলেন, ‘মেয়েটি দুপুরে এসেছে। ছেলের বাড়িতেও ঢুকেছিল। তবে কৌশলে তাকে দূরে সরিয়ে দিয়ে বাড়িতে তালা ঝুলিয়ে ছেলের মা-বাবা চলে গেছেন। রাত হয়ে গেল, কিন্তু তাদের কোনো খোঁজখবর নেই।’
আরেক স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম বলেন, ‘মেয়েটির কাছে কাবিননামা আছে। ছেলের সঙ্গে দীর্ঘদিন কথা হয়েছে, সেসব প্রমাণও সঙ্গে করে নিয়ে এসেছে। ছেলে এই মেয়েকে চায়, কিন্তু পরিবারের চাপে পড়ে পালিয়ে গেছে।’ স্থানীয়দের মতে, দুজনই প্রাপ্তবয়স্ক, তাই তাদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া উচিত। পাশাপাশি বিষয়টি যথাযথভাবে যাচাই করে মেয়েটির ভবিষ্যৎ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।
এ বিষয়ে অভিযুক্ত রিয়াদ ও তার পরিবারের সদস্যদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অনশনের ঘটনা জানার পর রাতেই মেয়েটিকে উদ্ধার করে পুলিশি নিরাপত্তায় নেওয়া হয়। পরিবার থেকে লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টির মীমাংসার চেষ্টা করা হচ্ছে।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন