কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে একযোগে বিশেষ অভিযান চালিয়ে ৪১৫ জনকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানা এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। এতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল অংশ নেয়।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফর রহমান জানান, কিশোর গ্যাংয়ের উৎপাত রয়েছে এমন চিহ্নিত স্থান, আড্ডাস্থল ও অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নেতৃত্বে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে নেমে এ অভিযান পরিচালনা করেন।
তিনি আরও জানান, জালে ধরা পড়া ৪১৫ জনের মধ্যে কারও বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের সুনির্দিষ্ট তথ্য বা অভিযোগ রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিক যাচাই শেষে যাদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উঠতি বয়সীদের অপরাধ থেকে দূরে রাখতে এবং জেলায় কিশোর অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এমন কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন