চট্টগ্রাম নগরে কেক কেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের চেষ্টা করার সময় তিন নারীসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাত নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মী বলে দাবি করেছে পুলিশ।
আটক হওয়া ব্যক্তিরা হলেন আসিফ মাহমুদ (১৬), সুফিয়া বেগম (৩২), শারমিন আক্তার (৩০), শারমিন বেগম (২৭), মোহাম্মদ সানি (১৭), হাবিবুর রহমান (১৯) ও নূরুল হাকিম রাব্বি (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে নূরুল হাকিম রাব্বি নগরের পাঁচলাইশ এলাকায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত একটি কেক কাটা অনুষ্ঠানে অংশ নেন। পরবর্তী সময়ে বায়েজিদ এলাকায় একটি বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ করতে গেলে পুলিশ তাকে আটক করে। এরপর অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদেরও আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নারীসহ মোট সাতজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন