চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমরানের ‘নতুন সংস্করণ’ হিসেবে পরিচিত কিশোর গ্যাং লিডার ডেভিড জিহাদকে আটক করেছে লোহাগাড়া থানা-পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার আমিরাবাদ স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডেভিড জিহাদ নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তার বিরুদ্ধে স্কুলশিক্ষককে হুমকি দেওয়া ও কিশোর গ্যাং পরিচালনার অভিযোগ রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট লোহাগাড়ার ইকরা আব্দুল জব্বার উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আবদুল্লাহকে স্কুল থেকে তুলে নিয়ে যায় কিশোর গ্যাং সদস্যরা। সিসিটিভি ফুটেজ দেখে প্রধান শিক্ষকসহ শিক্ষকেরা অভিযুক্ত আয়ানকে আটক করে পুলিশে দেন। এর পরপরই প্রধান শিক্ষকের মুঠোফোনে ডেভিড জিহাদ কল দিয়ে পরিবারসহ তাকে মেরে ফেলার হুমকি দেন। এর জের ধরে গত ৪ সেপ্টেম্বর বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলামের ওপর হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করে কিশোর গ্যাং সদস্যরা। ওই হামলায় ডেভিড জিহাদ নেতৃত্ব দেন বলে অভিযোগ রয়েছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ জানান, অভিযুক্ত ডেভিড জিহাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন