সংবাদ

শেখ হাসিনার জন্মদিনে বরিশালে অনলাইনে নানা তৎপরতা

জেআই জুয়েল, বরিশাল
জেআই জুয়েল, বরিশাল
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পিএম

শেখ হাসিনার জন্মদিনে বরিশালে অনলাইনে নানা তৎপরতা
ছবি : সংবাদ

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৮০তম জন্মদিন সোমবার (২৮ সেপ্টেম্বর)। দিনটি উপলক্ষে বরিশাল জেলা ও মহানগরসহ বিভাগের অন্যান্য জেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভার্চ্যুয়াল শুভেচ্ছাবার্তা পোস্ট করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বরিশাল বিভাগের ছয় জেলার শীর্ষ আওয়ামী লীগ নেতাদের অধিকাংশই আত্মগোপনে রয়েছেন কিংবা দেশের বাইরে চলে গেছেন। তবে শেখ হাসিনার জন্মদিন ঘিরে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং সাবেক মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতসহ পটুয়াখালীর সন্তান আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন নিজ নিজ ফেসবুক পাতায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিয়েছেন। আগৈলঝাড়ায় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর পোস্টার ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতে দেখা গেছে তার অনুসারীদের।

মাঠে সরাসরি কোনো রাজনৈতিক কর্মসূচি না থাকলেও ভার্চ্যুয়াল মাধ্যমে দলটির এমন সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় রাজনৈতিক মহল। মাঠের রাজনীতি ছেড়ে দলটি ফেসবুকেই সীমাবদ্ধ হয়ে পড়েছে কি না - এমন আলোচনা চলছে।

এ বিষয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ জানান, ব্যক্তিগত অ্যাকাউন্টে যে কেউ শুভেচ্ছা জানাতেই পারে। তবে নিষিদ্ধ সংগঠনের তকমা বা কোনো অপতৎপরতা যাতে চালানো না যায়, সে ব্যাপারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিএনপির নেতা-কর্মীরা সচেতন রয়েছেন।

একই সুর মিলিয়ে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া বলেন, জনগণ প্রত্যাখ্যান করায় আওয়ামী লীগের মাঠে কোনো অবস্থান নেই; তাই ফেসবুকই এখন তাদের ভরসা।

এ বিষয়ে বরিশাল বিভাগের রেঞ্জ ডিআইজির সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার জন্মদিনে বরিশালে অনলাইনে নানা তৎপরতা

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত