সংবাদ

গারো যুবকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পিএম

গারো যুবকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
ছবি : সংবাদ

টাঙ্গাইলের মধুপুরে জয়নাগাছা গ্রামের আদিবাসী গারো যুবক দোলন মৃং-এর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আদিবাসী গারোদের নামে থাকা বন মামলা পর্যায়ক্রমে নিষ্পত্তির দাবি জানানো হয়। আদিবাসী গারো বিভিন্ন সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় মধুপুরের জলছত্র-পঁচিশ মাইল মিশন গেইট এলাকায় বিভিন্ন আদিবাসী সংগঠন ও মানবাধিকার সংস্থার যৌথ উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, সহসভাপতি প্রবীন চিসিম, আচিক মিচিক সোসাইটির নির্বাহী পরিচালক সুলেখা ম্রং, নাগরিক উদ্যোগের প্রকল্প কর্মকর্তা নেন্সী নকরেক, আজিয়ার সাবেক সভাপতি মিঠুন হাগিদক এবং জয়নাগাছা গ্রামের আদিবাসী নারী নেত্রী রুজি ম্রং প্রমুখ।

সমাবেশে উপস্থিত বক্তারা অবিলম্বে হামলায় জড়িত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি আদিবাসীদের ওপর হয়রানি বন্ধ এবং তাদের নামে থাকা বন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির দাবি জানান।

এ সময় বিভিন্ন সংগঠনের নারী-পুরুষসহ গারো ও কোচ সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

গারো যুবকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

টাঙ্গাইলের মধুপুরে জয়নাগাছা গ্রামের আদিবাসী গারো যুবক দোলন মৃং-এর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আদিবাসী গারোদের নামে থাকা বন মামলা পর্যায়ক্রমে নিষ্পত্তির দাবি জানানো হয়। আদিবাসী গারো বিভিন্ন সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় মধুপুরের জলছত্র-পঁচিশ মাইল মিশন গেইট এলাকায় বিভিন্ন আদিবাসী সংগঠন ও মানবাধিকার সংস্থার যৌথ উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, সহসভাপতি প্রবীন চিসিম, আচিক মিচিক সোসাইটির নির্বাহী পরিচালক সুলেখা ম্রং, নাগরিক উদ্যোগের প্রকল্প কর্মকর্তা নেন্সী নকরেক, আজিয়ার সাবেক সভাপতি মিঠুন হাগিদক এবং জয়নাগাছা গ্রামের আদিবাসী নারী নেত্রী রুজি ম্রং প্রমুখ।

সমাবেশে উপস্থিত বক্তারা অবিলম্বে হামলায় জড়িত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি আদিবাসীদের ওপর হয়রানি বন্ধ এবং তাদের নামে থাকা বন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির দাবি জানান।

এ সময় বিভিন্ন সংগঠনের নারী-পুরুষসহ গারো ও কোচ সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত