সংবাদ
সংবাদ

উন্নয়নের রোল মডেল এখন স্থবিরতার ফাঁদে

জিয়াউদ্দীন আহমেদ
জিয়াউদ্দীন আহমেদ
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৫১ এএম

উন্নয়নের রোল মডেল এখন স্থবিরতার ফাঁদে

স্বাধীনতার পর বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হয়েছিল। সেই দেশ একসময় উন্নয়নের রোল মডেলে পরিণত হয়। প্রশ্ন উঠেছে, সেই অর্থনীতি আজ কোথায়? একসময়ের দ্রুতগতির অর্থনীতি এখন স্থবির, প্রায় বিনিয়োগহীন ও আস্থাহীন। বিশ্বব্যাংক, আইএমএফ ও এডিবি যে অর্থনীতিকে উন্নয়নের বিস্ময় বলেছিল, নিউজউইকও যাকে ‘এশিয়ার নতুন টাইগার’ বলেছিল, সেই অর্থনীতির আজকের দৈন্যদশা সাম্প্রতিক রাজনৈতিক সিদ্ধান্তেরই ফল। উন্নয়ন যখন রাজনীতির অগ্রাধিকার ছিল, তখন অর্থনীতি ভালো ছিল। এখন রাজনীতিই উন্নয়নকে গ্রাস করেছে।

সামষ্টিক অর্থনৈতিক সূচকে পার্থক্যটা চোখে পড়ার মতো। বিগত সময়ে জিডিপি প্রবৃদ্ধি গড়ে ৬ দশমিক ৫ থেকে ৭ শতাংশে স্থিতিশীল ছিল। করোনার বছরেও ৩ দশমিক ৪৫ শতাংশ প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হয়েছিল। মাথাপিছু আয় ৬৮৪ ডলার থেকে বেড়ে ২ হাজার ৭৬৫ ডলারে পৌঁছায়। রাজস্ব আদায় ৬২ হাজার কোটি থেকে ৩ লাখ ৮৩ হাজার কোটি টাকায় উন্নীত হয়। পরিসংখ্যান অনুযায়ী, বিগত সময়ে আমদানি ২২ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৭৫ বিলিয়ন ডলারে পৌঁছেছিল, যার সিংহভাগই ছিল শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি। অর্থাৎ উৎপাদনের প্রয়োজনেই আমদানি বাড়ছিল। অন্যদিকে, তৈরি পোশাকশিল্পের নেতৃত্বে রপ্তানি ১৬ বিলিয়ন থেকে ৫৫ বিলিয়ন ডলারে পৌঁছায়। দারিদ্র‍্যরে হার ৪১ দশমিক ৫ শতাংশ থেকে ১৮ দশমিক ৭ শতাংশে এবং হতদরিদ্রের হার ২৪ শতাংশ থেকে ৫ দশমিক ৬ শতাংশে নেমে আসে। তখন পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল ও ১০০টি অর্থনৈতিক অঞ্চল ঘিরে প্রতিবছর ১৫ থেকে ২০ লাখ মানুষের নতুন কর্মসংস্থান হচ্ছিল। বিপরীতে, গত ২৭ মাসের চিত্র উল্টো। প্রবৃদ্ধি ৪ শতাংশের নিচে নেমেছে, বেসরকারি বিনিয়োগ জিডিপির ২৩ শতাংশ থেকে ১৮ শতাংশে নেমেছে এবং মূল্যস্ফীতি ১১ শতাংশ ছাড়িয়েছে।

রাজস্ব ও বাজেটের অবনতি সবচেয়ে প্রকট। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসেই রাজস্ব ঘাটতি ৪১ হাজার ৮৭৯ কোটি টাকা ছাড়িয়েছে। এই ধারা অব্যাহত থাকলে বছর শেষে ঘাটতি দেড় লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। আগের অর্থবছরের প্রথম ছয় মাসে ঘাটতি ছিল প্রায় ৪৬ হাজার কোটি টাকা। ফলে সরকার বেতন-ভাতা ও দৈনন্দিন খরচ মেটাতেও ব্যাংকের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। গত অক্টোবর মাসেই সরকার ব্যাংকব্যবস্থা থেকে ৬০ হাজার ৩০০ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে, যা এক মাসে সর্বোচ্চ। ব্যাংকে আমানত বাড়লেও বেসরকারি খাতে ঋণ বাড়ছে না। অর্থাৎ টাকা ব্যাংকে আছে, কিন্তু বিনিয়োগের আস্থা নেই।

কর্মসংস্থানে এর প্রভাব সবচেয়ে ভয়াবহ। নতুন বিনিয়োগে স্থবিরতা, ১০০টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে ৩৫টির কাজ বন্ধ এবং শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়ায় গত ২৭ মাসে অন্তত ২৫ থেকে ৩০ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মহীন হয়েছে। এর মধ্যে পোশাক, নির্মাণ ও ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতেই কর্মহীন হয়েছে ১২ থেকে ১৫ লাখ মানুষ। সরকারি হিসাবে বেকারত্বের হার ৪ দশমিক ৯ শতাংশ দেখানো হলেও যুব বেকারত্ব ১০ শতাংশ ছাড়িয়েছে। গ্যাস ও বিদ্যুতের ঘাটতিতে অনেক কারখানা সক্ষমতার অর্ধেক উৎপাদনও করতে পারছে না। কোথাও কোথাও কর্মঘণ্টা কমানো হয়েছে। কারখানা বন্ধ হওয়া ও উন্নয়ন কর্মকাণ্ডে স্থবিরতার কারণে কর্মহীন মানুষ জীবিকার তাগিদে অটোরিকশা চালাতে বাধ্য হচ্ছে। ফুটপাতের ব্যবসা ও ভিক্ষুকের সংখ্যাও ব্যাপক হারে বেড়েছে। একসময়কার দক্ষ শ্রমিক আজ ফুটপাতে হকার। স্থবিরতার এটাই সবচেয়ে নির্মম চিত্র।

যখন দেশকে করোনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক মূল্যস্ফীতির চাপ একসঙ্গে সামলাতে হয়েছে তখনও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছিল। ৮৭ হাজার কোটি টাকার প্রণোদনা দিয়ে শিল্প ও কৃষিকে বাঁচানো হয়েছিল। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা ২৮ লাখ থেকে বাড়িয়ে ১ কোটি ১০ লাখ পরিবারে উন্নীত করা হয়েছিল। পরবর্তী সরকারও একই ধরনের চাপের মুখে পড়েছে। কাগজে-কলমে রিজার্ভ এখন ৩৬ বিলিয়ন ডলারের বেশি দেখানো হলেও ব্যবহারযোগ্য রিজার্ভ নিয়ে প্রশ্ন রয়েছে। তার চেয়েও বড় প্রশ্ন আস্থার। এখন আমদানি সংকুচিত হয়েছে শুধু ডলারের অভাবে নয়, আস্থার অভাবেও। ব্যাংকগুলো ঋণপত্র খুলতে দ্বিধা করছে। উদ্যোক্তারা নতুন করে কাঁচামাল আমদানির সাহস পাচ্ছেন না। রপ্তানি এখনো বড় ধরনের ধসের মুখে না পড়ার কারণ, পুরোনো ক্রয়াদেশ ও প্রতিষ্ঠিত কারখানাগুলো কোনোমতে টিকে আছে। কিন্তু নতুন ক্রয়াদেশ কমছে এবং রপ্তানি আদেশের একটি অংশ ভিয়েতনাম ও কম্বোডিয়ায় চলে যাচ্ছে। শত শত কলকারখানা বন্ধ হলেও রপ্তানির পরিমাণ এখনো টিকে আছে। কারণ, বন্ধ হওয়া কারখানাগুলোর উৎপাদনের একটি অংশ কয়েকটি বড় শিল্পগোষ্ঠী সাময়িকভাবে নিজেদের কাঁধে তুলে নিয়েছে। কিন্তু এভাবে টিকে থাকা দীর্ঘস্থায়ী হবে না।

এই অবনতির বড় কারণ প্রকল্প বাতিলের রাজনীতি এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) স্থবিরতা। অন্তর্বর্তী সরকার ভালো-মন্দ বিচার না করেই দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষা, ঢাকা-চট্টগ্রাম বুলেট ট্রেন, উপকূলীয় বাঁধের আধুনিকায়ন এবং ১০০টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে ৩৫টির কাজ স্থগিত করে দেয়। এমনকি জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত প্রয়োজনীয় মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল এবং ৩ হাজার ২৮৭ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পও বাতিল করা হয়। এর সরাসরি প্রভাব পড়েছে এডিপিতে। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে এডিপি বাস্তবায়নের হার মাত্র ১ দশমিক ৮৫ শতাংশ, যা ইতিহাসে সর্বনিম্ন। বিগত সময়ে প্রথম প্রান্তিকেই এডিপি বাস্তবায়নের হার ৭ দশমিক ৫ থেকে ৮ দশমিক ৫ শতাংশ থাকত। অন্যদিকে, পুরো বছরের হিসাবে গত অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার নেমে ৬৭ দশমিক ৫২ শতাংশে দাঁড়িয়েছে, যা ৫০ বছরের মধ্যে সর্বনিম্ন। অর্থাৎ মাসিক হিসাবে ১ দশমিক ৮৫ শতাংশ এবং বার্ষিক হিসাবে ৬৭ দশমিক ৫২ শতাংশ—দুটিই ইতিহাসের সর্বনিম্ন। একই স্থবিরতার দুটি প্রকাশ।

উন্নয়নশীল দেশে উত্তরণের প্রশ্নে এই অবনতি সবচেয়ে স্পষ্ট। জাতিসংঘের ২০১৮, ২০২১ ও ২০২৪ সালের তিনটি ত্রিবার্ষিক পর্যালোচনাতেই বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় উত্তরণের জন্য তিনটি মানদণ্ডেই যোগ্যতা অর্জন করেছিল। অর্থাৎ জাতিসংঘের পর্যালোচনায় বাংলাদেশের অর্থনীতির ভিত ছিল মজবুত। করোনার কারণে দুই বছর বাড়তি সময় দিয়ে উত্তরণের তারিখ নির্ধারণ করা হয়েছিল ২৪ নভেম্বর ২০২৬। কিন্তু সেই ভিত এখন ধসে গেছে বলেই ইউনূস সরকার বিষয়টি ঝুলিয়ে রেখে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেয়। আর বিএনপি সরকার ক্ষমতায় আসার দুই দিন পর, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, জাতিসংঘের কাছে উত্তরণ আরও তিন বছর স্থগিত রাখার আনুষ্ঠানিক অনুরোধ করে। জাতিসংঘের সাধারণ পরিষদ ৩০ অক্টোবর ২০২৬ তা অনুমোদনও করেছে। এখন উত্তরণের নতুন তারিখ ২৪ নভেম্বর ২০২৯। জাতিসংঘ বলেছে, এটি একটি ‘ব্যতিক্রমী’ সিদ্ধান্ত এবং আর বাড়তি সময় দেওয়া হবে না। কেন এই অনুমোদন দেওয়া হলো? পর্যালোচনার পর জাতিসংঘের কাছেও প্রতীয়মান হয়েছে যে বাংলাদেশের অর্থনীতি এখন আর আগের মতো সবল নেই।

অর্থনীতির মূল ভিত্তি স্থিতিশীলতা, যা এখন অনুপস্থিত। ইউনূস সরকার উন্নয়নের চেয়ে আওয়ামী লীগকে প্রতিহত করায় বেশি মনোযোগ দিয়েছে। সংঘবদ্ধ জনতার চাপ ও সহিংসতার মধ্য দিয়ে সমাজে বিভাজন তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে শত্রুতা দূর করে সমঝোতা ও পুনর্মিলনের যে ঐতিহাসিক সুযোগ ছিল, তা হারিয়েছে। গভর্নর আহসান এইচ মনসুরের সময়ে ব্যাংক খাতকে রাজনৈতিক বিবেচনায় দেখা হয়েছে। আওয়ামী লীগপন্থী উদ্যোক্তা ও ব্যবসায়ীদের বড় অংশ কারাগারে বা পলাতক। তাদের অনেকের প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। ব্যাংকিং সুবিধা বন্ধ করে দেওয়ায় তাদের ঋণ বাংলাদেশ ব্যাংক ও সরকারের সিদ্ধান্তে খেলাপি হয়ে পড়েছে। ফলে খেলাপি ঋণ ২ লাখ কোটি থেকে বেড়ে ৬ লাখ কোটি টাকায় উন্নীত হয়েছে। প্রায় ১ হাজার ৩০০ প্রকল্প পুনর্মূল্যায়নের নামে আটকে রাখায় বড় প্রকল্পের কাজেও গতি নেই। স্থবিরতা কাটাতে হলে বড় বিনিয়োগ ও কর্মসংস্থানমুখী প্রকল্প নিতে হবে। উত্তরণের পথ একটাই—রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, বন্ধ শিল্পকারখানা সচল করতে ব্যাংকিং সুবিধাকে রাজনীতিমুক্ত করা, স্থগিত মেগা প্রকল্পগুলো পুনর্মূল্যায়ন করে চালু করা এবং আমদানি-রপ্তানিতে আস্থা ফিরিয়ে আনা।

(লেখকের নিজস্ব মত)

[লেখক: সাবেক নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক]

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

উন্নয়নের রোল মডেল এখন স্থবিরতার ফাঁদে

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত