১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্বজুড়ে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং রোগটির প্রতিরোধ, শনাক্তকরণ ও চিকিৎসায় কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে ১৯৯১ সালে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) যৌথভাবে দিবসটি পালনের উদ্যোগ নেয়। ১৪ নভেম্বর বিজ্ঞানী স্যার ফ্রেডরিক ব্যান্টিংয়ের জন্মদিন। চার্লস বেস্টের সঙ্গে যৌথভাবে ১৯২১ সালে ইনসুলিন আবিষ্কারে তার অবদান ডায়াবেটিস চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। তার জন্মদিনকে স্মরণীয় করে রাখতেই এই তারিখটি বেছে নেওয়া হয়।
২০২৬ সালের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য ‘আর্লি অ্যাকশন অন ডায়াবেটিস’। এর বাংলা ভাবার্থ—‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’। ২০২৬-২৭ সালের দুই বছরব্যাপী প্রচারণার মূল লক্ষ্য হলো ডায়াবেটিস দ্রুত শনাক্ত করা, ঝুঁকি কমাতে আগাম পদক্ষেপ নেওয়া এবং আক্রান্ত ব্যক্তিদের সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করা। কারণ, ডায়াবেটিস শনাক্ত করতে দেরি হলে হৃদ্রোগ, কিডনি বিকল, দৃষ্টিশক্তি হারানো ও স্নায়ুর ক্ষতির মতো গুরুতর জটিলতার ঝুঁকি বাড়ে। বিশেষ করে টাইপ-২ ডায়াবেটিস দীর্ঘদিন কোনো স্পষ্ট উপসর্গ ছাড়াই শরীরে থাকতে পারে। ফলে অনেকেই রোগটি সম্পর্কে জানতে পারেন তখন, যখন শরীরের বিভিন্ন অঙ্গ ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে।
ডায়াবেটিস মূলত রক্তে গ্লুকোজ বা শর্করার মাত্রা বেড়ে যাওয়াসংক্রান্ত একটি দীর্ঘস্থায়ী বিপাকীয় রোগ। অগ্ন্যাশয় থেকে পর্যাপ্ত ইনসুলিন তৈরি না হলে অথবা শরীর উৎপাদিত ইনসুলিন কার্যকরভাবে ব্যবহার করতে না পারলে এ রোগ দেখা দেয়। ইনসুলিন একটি হরমোন, যা রক্তের গ্লুকোজকে শরীরের কোষে প্রবেশ করতে এবং শক্তি উৎপাদনে সহায়তা করে। ডায়াবেটিসের প্রধান ধরন তিনটি—টাইপ-১, টাইপ-২ ও গর্ভকালীন ডায়াবেটিস। এর মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের সঙ্গে অস্বাস্থ্যকর জীবনযাপন, অতিরিক্ত ওজন, শারীরিক নিষ্ক্রিয়তা ও বংশগত ঝুঁকির সম্পর্ক রয়েছে। তবে সময়মতো শনাক্তকরণ, চিকিৎসা, নিয়মিত পর্যবেক্ষণ এবং জীবনযাত্রায় পরিবর্তনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও এর জটিলতা প্রতিরোধ করা সম্ভব।
বিশ্ব ও বাংলাদেশে ডায়াবেটিসের উদ্বেগজনক চিত্র
ডায়াবেটিস বর্তমানে বিশ্বের অন্যতম প্রধান জনস্বাস্থ্য সমস্যা। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের ২০২৫ সালে প্রকাশিত ১১তম ডায়াবেটিস অ্যাটলাস অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বে ২০ থেকে ৭৯ বছর বয়সী প্রায় ৫৮ কোটি ৯০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। অর্থাৎ এই বয়সসীমার প্রতি ৯ জন প্রাপ্তবয়স্কের একজন ডায়াবেটিসে আক্রান্ত। উদ্বেগের বিষয়, তাদের মধ্যে প্রায় ২৫ কোটি ২০ লাখ মানুষ, অর্থাৎ ৪২ দশমিক ৮ শতাংশ জানেন না যে তারা ডায়াবেটিসে আক্রান্ত। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৫০ সাল নাগাদ বিশ্বে ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে প্রায় ৮৫ কোটি ৩০ লাখে পৌঁছাতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৩ নভেম্বর ২০২৬-এ হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২২ সালে বিশ্বে প্রায় ৮৩ কোটি মানুষ ডায়াবেটিস নিয়ে বসবাস করছিলেন। সংস্থাটির হিসাবে, ২০২৩ সালে ডায়াবেটিস ও ডায়াবেটিসজনিত কিডনি রোগে প্রায় ২৪ লাখ মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া রক্তে উচ্চ শর্করার কারণে বিশ্বে হৃদ্রোগজনিত মৃত্যুর প্রায় ১০ শতাংশ ঘটে। এসব তথ্য ডায়াবেটিসের ক্রমবর্ধমান স্বাস্থ্য ও অর্থনৈতিক বোঝার ভয়াবহতা তুলে ধরে।
বাংলাদেশেও ডায়াবেটিসের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের ২০২৫ সালের অ্যাটলাসে ২০২৪ সালের দেশভিত্তিক হিসাব অনুযায়ী, বাংলাদেশে ২০ থেকে ৭৯ বছর বয়সী প্রায় ১ কোটি ৩৮ লাখ ৭৭ হাজার মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। প্রাপ্তবয়স্কদের মধ্যে বয়স-সমন্বিত ডায়াবেটিসের হার ১৩ দশমিক ২ শতাংশ। আরও উদ্বেগের বিষয়, আক্রান্তদের প্রায় ৩৯ দশমিক ১ শতাংশ, অর্থাৎ আনুমানিক ৫৪ লাখ মানুষ এখনো জানেন না যে তারা ডায়াবেটিসে আক্রান্ত। ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে ডায়াবেটিস আক্রান্ত প্রাপ্তবয়স্ক মানুষের সংখ্যা প্রায় ২ কোটি ৩০ লাখে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপ ২০২২ অনুযায়ী, ১৮ বছর ও তদূর্ধ্ব নারীদের মধ্যে ডায়াবেটিসের হার ১৭ শতাংশ এবং পুরুষদের মধ্যে ১৫ শতাংশ। ২০১৭-১৮ সালের জরিপের তুলনায় উভয় ক্ষেত্রেই এ হার বেড়েছে। এসব পরিসংখ্যান স্পষ্ট করে যে, বাংলাদেশে ডায়াবেটিস প্রতিরোধ, আগাম শনাক্তকরণ ও চিকিৎসাসেবা সম্প্রসারণে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।
অস্বাস্থ্যকর জীবনযাপন ও খাদ্যাভ্যাস বাড়াচ্ছে ঝুঁকি
ডায়াবেটিসের অন্যতম গুরুত্বপূর্ণ ঝুঁকির কারণ অস্বাস্থ্যকর জীবনযাপন। নগরায়ণ, শারীরিক পরিশ্রমের অভাব, দীর্ঘ সময় বসে কাজ করা, অতিরিক্ত ক্যালরিযুক্ত খাবার, ফাস্টফুড, জাঙ্কফুড ও চিনিযুক্ত পানীয় গ্রহণের প্রবণতা টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়াচ্ছে। বিশেষ করে শিশু-কিশোর ও তরুণদের মধ্যে শারীরিক নিষ্ক্রিয়তা এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ভবিষ্যৎ জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের কারণ।
শিশুদের খেলাধুলা ও শারীরিক কর্মকাণ্ডের জন্য পর্যাপ্ত মাঠ, পার্ক ও উন্মুক্ত স্থান নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে স্বাস্থ্যকর খাবারের সহজলভ্যতা, খাদ্যাভ্যাস বিষয়ে সচেতনতা এবং বিদ্যালয়ভিত্তিক স্বাস্থ্যশিক্ষা জোরদার করতে হবে। অতিরিক্ত ওজন ও স্থূলতা নিয়ন্ত্রণ, নিয়মিত হাঁটা ও ব্যায়াম এবং সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলা টাইপ-২ ডায়াবেটিস প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।
কর্মক্ষেত্রেও ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। দীর্ঘ সময় একটানা বসে কাজ করা, অনিয়মিত খাবার গ্রহণ ও মানসিক চাপ কর্মীদের স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে। তাই কর্মক্ষেত্রে নিয়মিত বিরতি, হাঁটাচলার সুযোগ, স্বাস্থ্যকর খাবার এবং প্রয়োজন অনুযায়ী রক্তে শর্করা, রক্তচাপ ও ওজন পরীক্ষার ব্যবস্থা থাকা দরকার। একই সঙ্গে ডায়াবেটিস আক্রান্ত কর্মীদের জন্য বৈষম্যহীন ও সহায়ক কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।
ধূমপান ও তামাক ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়
ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে তামাকমুক্ত জীবনযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধূমপান শুধু ক্যানসার, হৃদ্রোগ ও শ্বাসতন্ত্রের রোগের ঝুঁকিই বাড়ায় না, টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকিও বৃদ্ধি করে। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন এবং রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, অধূমপায়ীদের তুলনায় ধূমপায়ীদের টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৩০ থেকে ৪০ শতাংশ বেশি। ধূমপানের পরিমাণ যত বাড়ে, ঝুঁকিও তত বাড়ে।
তামাকের নিকোটিন ও অন্যান্য ক্ষতিকর রাসায়নিক শরীরে প্রদাহ সৃষ্টি করে এবং ইনসুলিনের কার্যকারিতা ব্যাহত করতে পারে। ফলে রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে। যারা ইতোমধ্যে ডায়াবেটিসে আক্রান্ত এবং ধূমপান করেন, তাদের হৃদ্রোগ, কিডনি রোগ, স্নায়ুর ক্ষতি, চোখের সমস্যা ও পায়ের রক্তসঞ্চালনজনিত জটিলতার ঝুঁকি আরও বেড়ে যায়। ধূমপানের কারণে রক্তে শর্করা নিয়ন্ত্রণও কঠিন হতে পারে।
শুধু সিগারেট নয়, বিড়ি, জর্দা, গুল, সাদাপাতা ও অন্যান্য ধোঁয়াবিহীন তামাকজাত পণ্যও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ই-সিগারেট বা ভ্যাপিংকেও নিরাপদ বিকল্প হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। নিকোটিনের আসক্তি এবং অন্যান্য ক্ষতিকর রাসায়নিকের কারণে এসব পণ্যের ব্যবহারও জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক। তাই ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের পাশাপাশি সামগ্রিক স্বাস্থ্য সুরক্ষায় সব ধরনের তামাক ও নিকোটিনজাত পণ্য পরিহার করা প্রয়োজন।
ডায়াবেটিস ও মুখের স্বাস্থ্য: সম্পর্কটি উপেক্ষা নয়
ডায়াবেটিস ও মুখের স্বাস্থ্যের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। রক্তে শর্করার মাত্রা দীর্ঘদিন বেশি থাকলে মাড়িতে প্রদাহ ও সংক্রমণের ঝুঁকি বাড়ে। মাড়ির রোগ বা পেরিওডন্টাল রোগ ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বেশি দেখা যায়। এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণকেও কঠিন করে তুলতে পারে। অর্থাৎ ডায়াবেটিস ও মাড়ির রোগের সম্পর্ক দ্বিমুখী।
মাড়ি থেকে রক্ত পড়া, মাড়ি ফুলে যাওয়া, মুখে দুর্গন্ধ, দাঁত নড়বড়ে হয়ে যাওয়া কিংবা দাঁতের সংক্রমণকে অবহেলা করা উচিত নয়। প্রতিদিন অন্তত দুবার ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ, দাঁতের ফাঁক পরিষ্কার এবং দন্তচিকিৎসকের পরামর্শ অনুযায়ী মুখ ও দাঁতের পরীক্ষা করানো জরুরি। ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার সামগ্রিক পরিকল্পনায় মুখের স্বাস্থ্যকেও অন্তর্ভুক্ত করতে হবে।
ডায়াবেটিসের আগাম লক্ষণ চিনুন, পরীক্ষা করান
ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ সম্পর্কে সচেতন থাকা জরুরি। অতিরিক্ত তৃষ্ণা, ঘন ঘন প্রস্রাব, অস্বাভাবিক ক্লান্তি, ক্ষুধা বেড়ে যাওয়া, অকারণে ওজন কমে যাওয়া এবং চোখে ঝাপসা দেখা ডায়াবেটিসের সম্ভাব্য লক্ষণ। টাইপ-২ ডায়াবেটিসের ক্ষেত্রে অনেক সময় এসব লক্ষণ স্পষ্ট হয় না। তাই শুধু উপসর্গের ওপর নির্ভর না করে ঝুঁকিতে থাকা ব্যক্তিদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্তের গ্লুকোজ অথবা এইচবিএ১সি পরীক্ষা করানো প্রয়োজন।
বিশেষ করে যাদের পরিবারে ডায়াবেটিসের ইতিহাস রয়েছে, যাদের অতিরিক্ত ওজন বা স্থূলতা আছে, যারা শারীরিক পরিশ্রম করেন না কিংবা উচ্চ রক্তচাপে ভুগছেন, তাদের নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার বিষয়ে সচেতন হওয়া দরকার। তবে মনে রাখতে হবে, ডায়াবেটিস শনাক্ত হওয়ার পরও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত চিকিৎসা, ওষুধ গ্রহণ, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ এবং রক্তে শর্করা পর্যবেক্ষণ অব্যাহত রাখতে হবে। টাইপ-১ ডায়াবেটিসে ইনসুলিন জীবনরক্ষাকারী চিকিৎসা। কোনো অবস্থাতেই চিকিৎসকের পরামর্শ ছাড়া ইনসুলিন বা ওষুধ বন্ধ করা যাবে না।
প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি প্রয়োজন রাষ্ট্রীয় উদ্যোগ
ডায়াবেটিস প্রতিরোধ শুধু ব্যক্তিগত দায়িত্ব নয়; এটি পরিবার, সমাজ, স্বাস্থ্যব্যবস্থা ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব। স্বাস্থ্যকর খাবারের সহজলভ্যতা, চিনিযুক্ত পানীয় ও অস্বাস্থ্যকর খাবারের গ্রহণ কমাতে কার্যকর নীতি, নিরাপদে হাঁটার পরিবেশ, খেলাধুলার মাঠ ও পার্কের সুযোগ এবং প্রাথমিক স্বাস্থ্যসেবায় ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে ডায়াবেটিস শনাক্ত হওয়ার পর সাশ্রয়ী মূল্যে ইনসুলিন, প্রয়োজনীয় ওষুধ, রক্তে গ্লুকোজ পরীক্ষার উপকরণ ও নিয়মিত চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি। শহর ও গ্রাম উভয় পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে ডায়াবেটিস প্রতিরোধ, শনাক্তকরণ ও ব্যবস্থাপনাকে কার্যকরভাবে যুক্ত করতে হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০৩০ সালের মধ্যে ডায়াবেটিস আক্রান্ত মানুষের অন্তত ৮০ শতাংশকে শনাক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে। এ ছাড়া শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৮০ শতাংশের রক্তে শর্করা ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার লক্ষ্য রয়েছে। টাইপ-১ ডায়াবেটিস আক্রান্ত সবার জন্য সাশ্রয়ী মূল্যে ইনসুলিন ও রক্তে গ্লুকোজ পরীক্ষার সুযোগ নিশ্চিত করাও এই লক্ষ্যের অংশ। এসব লক্ষ্য অর্জনে সরকারের পাশাপাশি চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান ও নাগরিক সমাজের সমন্বিত ভূমিকা প্রয়োজন।
ডায়াবেটিস একবার হলে সব ক্ষেত্রে সম্পূর্ণ নিরাময় সম্ভব না হলেও অধিকাংশ ক্ষেত্রে এটি নিয়ন্ত্রণে রাখা যায়। টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমানো এবং রোগের সূচনা বিলম্বিত করা সম্ভব। তাই রোগের লক্ষণের অপেক্ষা না করে ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়া, সময়মতো পরীক্ষা করানো এবং স্বাস্থ্যকর জীবনযাপন শুরু করাই বুদ্ধিমানের কাজ। ধূমপান ও তামাক বর্জন, নিয়মিত শারীরিক পরিশ্রম, সুষম খাবার গ্রহণ এবং প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি ও জটিলতা কমানো সম্ভব।
আসুন, বিশ্ব ডায়াবেটিস দিবসে আমরা শুধু সচেতনতার বার্তা প্রচারে সীমাবদ্ধ না থেকে বাস্তব উদ্যোগ গ্রহণ করি। নিজের, পরিবারের এবং সমাজের সবার স্বাস্থ্য সুরক্ষায় ডায়াবেটিসের লক্ষণ চিনুন, প্রয়োজনীয় পরীক্ষা করান এবং ঝুঁকি কমাতে আজই পদক্ষেপ নিন। মনে রাখতে হবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সময়মতো ব্যবস্থা নেওয়াই সুস্থ জীবনের অন্যতম চাবিকাঠি।
ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই।
[লেখক: ভিজিটিং প্রফেসর, ডেন্টাল সার্জারি বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল]

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন