গাজীপুরের শিল্পাঞ্চলে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে কালিয়াকৈরের চন্দ্রা-পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের পর পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীসহ বিভিন্ন অভিযোগে দুই থানা এলাকায় মোট ২৮ জনকে গ্রেপ্তার করেছে।
এদিকে শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং র্যাব, পুলিশ, বিজিবি ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৫ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে। প্রশাসনের তৎপরতায় দুপুরের পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে কালিয়াকৈরের চন্দ্রা-পল্লীবিদ্যুৎ এলাকার ৮ থেকে ১০টি কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিয়ে হাজিরা দেওয়ার পর উৎপাদন শুরু না করে বাইরে বেরিয়ে আসেন।
একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। মজুরি বৃদ্ধির দাবি ছাড়াও বৃহস্পতিবারের শ্রমিক বিক্ষোভে আহত এক নারী শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে ওই নারী শ্রমিকের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। খবর পেয়ে শিল্পাঞ্চল পুলিশ, থানা পুলিশ, জেলা পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
একপর্যায়ে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে সকাল ১১টার দিকে অবরোধকারীরা মহাসড়ক ছেড়ে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
এদিকে, মহাসড়ক অবরোধের ঘটনায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কালিয়াকৈর থানা পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মহাসড়ক ও বিভিন্ন কারখানার সামনে অবস্থান করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিল। পুলিশের কাছে তথ্য রয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
তাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে শনিবার দুপুরের পর হতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।
অন্যদিকে, গাজীপুর সদর মেট্রো থানা পুলিশও অভিযান চালিয়ে আরও আটজনকে গ্রেপ্তার করেছে। গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, বিভিন্ন নাশকতার অভিযোগে ছাত্রলীগ-সমর্থিত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পাওয়া অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্টতা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, চন্দ্রা-পল্লীবিদ্যুৎ এলাকার ৮ থেকে ১০টি কারখানার শ্রমিকেরা সকালে কাজে যোগ দেওয়ার পর বাইরে এসে বিক্ষোভ করেন। শ্রমিকদের মধ্যে একজন নারী শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। পাশাপাশি মজুরি বৃদ্ধির দাবিও ছিল।
একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করেন। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশের নজরদারি অব্যাহত আছে।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. সোহেল রানা জানান, সকাল ৯টার দিকে কোনাবাড়ী পল্লীবিদ্যুৎ এলাকার কয়েকটি কারখানা একযোগে ছুটি ঘোষণা করায় শ্রমিকেরা বেরিয়ে এসে সড়কে অবস্থান নেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগে থেকেই সতর্ক অবস্থানে থাকায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি প্রশাসন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
তিনি জানান, ওই এলাকার প্রায় ৮০ শতাংশ কারখানা ছুটি ঘোষণা করেছে। শ্রমিকদের নিরাপত্তা, শিল্পকারখানার সুরক্ষা এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।
তিনি আরও জানান, জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং র্যাব, পুলিশ, বিজিবি ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৫ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন। গুরুত্বপূর্ণ সড়ক, শিল্পকারখানা ও ঝুঁকিপূর্ণ পয়েন্টে তাঁদের সতর্ক অবস্থান ও নজরদারি অব্যাহত রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে।
গত বেশ কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় শনিবারের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়ালেও প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শ্রমিকদের দাবি ও শিল্পাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি অব্যাহত রয়েছে।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন