সংবাদ

গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধি, গাইবান্ধা
প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পিএম

গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
ছবি : সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো - দশলাল গ্রামের ফরহাদ আলীর মেয়ে মিম আক্তার (৩) এবং তার ফুফাতো বোন আফরিন আক্তার (৩)। আফরিন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা থেকে দশলাল গ্রামে মামার বাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে মিম ও আফরিন পাশাপাশি বাড়ির উঠানে খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে তলিয়ে যায় তারা। দীর্ঘ সময় শিশুদের দেখতে না পেয়ে স্বজনরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে দুই শিশুর নিথর দেহ ভাসতে দেখে উদ্ধার করে স্বজনরা।

একই পরিবারের দুই শিশুর এমন অকাল মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মো. জহুরুল হক জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় চরম শোকাচ্ছন্ন পরিবেশের সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো - দশলাল গ্রামের ফরহাদ আলীর মেয়ে মিম আক্তার (৩) এবং তার ফুফাতো বোন আফরিন আক্তার (৩)। আফরিন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা থেকে দশলাল গ্রামে মামার বাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে মিম ও আফরিন পাশাপাশি বাড়ির উঠানে খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে তলিয়ে যায় তারা। দীর্ঘ সময় শিশুদের দেখতে না পেয়ে স্বজনরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে দুই শিশুর নিথর দেহ ভাসতে দেখে উদ্ধার করে স্বজনরা।

একই পরিবারের দুই শিশুর এমন অকাল মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মো. জহুরুল হক জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় চরম শোকাচ্ছন্ন পরিবেশের সৃষ্টি হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত