সংবাদ

চিকিৎসা শেষে কারাগারে যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি

প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পিএম

চিকিৎসা শেষে কারাগারে যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি
ছবি : সংবাদ

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের যশোর জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম মিলনকে। তিনি ডায়াবেটিস ও হৃদরোগসহ বিভিন্ন বার্ধক্যজনিত শারীরিক সমস্যায় ভুগছেন বলে জানা গেছে।

হাসপাতাল সূত্র জানায়, কারাবন্দি এই আওয়ামী লীগ নেতা অসুস্থ বোধ করায় বুধবার (৩০ সেপ্টেম্বর) উন্নত চিকিৎসার জন্য তাকে কারাগার থেকে বিশেষ নিরাপত্তায় হাসপাতালে আনা হয়। হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) ৭ নম্বর কক্ষে রেখে মেডিসিন বিভাগের চিকিৎসক মনজুর উদ্দিন তার শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

চিকিৎসা শেষে কারাগারে যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের যশোর জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম মিলনকে। তিনি ডায়াবেটিস ও হৃদরোগসহ বিভিন্ন বার্ধক্যজনিত শারীরিক সমস্যায় ভুগছেন বলে জানা গেছে।

হাসপাতাল সূত্র জানায়, কারাবন্দি এই আওয়ামী লীগ নেতা অসুস্থ বোধ করায় বুধবার (৩০ সেপ্টেম্বর) উন্নত চিকিৎসার জন্য তাকে কারাগার থেকে বিশেষ নিরাপত্তায় হাসপাতালে আনা হয়। হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) ৭ নম্বর কক্ষে রেখে মেডিসিন বিভাগের চিকিৎসক মনজুর উদ্দিন তার শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত