চট্টগ্রামের লোহাগাড়ায় ভূমিদস্যুতা, মারামারি ও দিনদুপুরে চাঁদাবাজির একটি মামলায় আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় অভিযোগ গঠন করেছেন আদালত। একই সঙ্গে মামলায় পলাতক থাকায় মিনহাজ উদ্দিন ও মোহাম্মদ তৈয়ব নামের দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সাতকানিয়া যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিরাজ উদ্দিন এই আদেশ দেন। সাতকানিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদ উদ্দিন আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হলেন লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ঘোণাপাড়ার বাসিন্দা আবদুস সাত্তারের দুই ছেলে আবু তাহের ও আবুল হাশেম এবং আবু তাহেরের দুই ছেলে মিজবাহ উদ্দিন মাদানি ও মিনহাজ উদ্দিন। এদের মধ্যে মিনহাজ উদ্দিন এবং আবদুস শুক্কুরের ছেলে মোহাম্মদ তৈয়ব পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, লোহাগাড়ায় ভূমিদস্যুতা, মারামারি ও দিনদুপুরে চাঁদাবাজির অভিযোগে ২০২৩ সালের ২৯ আগস্ট মোহাম্মদ জসিম উদ্দিন বাদী হয়ে লোহাগাড়া থানায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন (মামলা নং: ২৯(৮)২৩, দায়রা মামলা নং: ৬৯৪/২৬)। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন