সংবাদ

৯৪ মোবাইল চুরি : তিন ঘণ্টার রোমাঞ্চকর অভিযানে ধরা চোরচক্র

প্রতিনিধি, ধুনট (বগুড়া)
প্রতিনিধি, ধুনট (বগুড়া)
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পিএম

৯৪ মোবাইল চুরি : তিন ঘণ্টার রোমাঞ্চকর অভিযানে ধরা চোরচক্র
ছবি : সংবাদ

বগুড়ার ধুনটে একটি বিপণিবিতানের দোকানের তালা ও শাটার কেটে চুরি হওয়া ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ আন্তজেলা চোরচক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার ও চোরাই মাল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রবিউল (৩৩), আলাউদ্দিন (২৫), ইসরাফিল (২৭), হৃদয় (৩৫), আলামিন (৩০), আক্কাস (৩৫), ইমরান (৩০) ও ইয়াসিন আরাফাত (৩৮)। তাঁরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা এবং একটি সংঘবদ্ধ আন্তজেলা চোরচক্রের সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, বুধবার সকাল আটটার দিকে এই চক্রটি বগুড়ার ধুনট সদর এলাকার ইছামতি কমপ্লেক্স মার্কেটের ‘মাসুদ টেলিকম’ নামের একটি মোবাইল ফোনের দোকানের শাটার ও তালা কেটে ভেতরে ঢোকে। মুহূর্তের মধ্যে দোকান থেকে ৯৪টি দামি অ্যান্ড্রয়েড ফোন নিয়ে তারা পালিয়ে যায়। সকালে মার্কেটের নৈশপ্রহরী বিষয়টি টের পেয়ে দোকানের মালিক মাসুদ রানাকে খবর দেন।

মাসুদ রানা দ্রুত ধুনট থানা-পুলিশকে বিষয়টি জানান। এরপর দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা এবং স্থানীয় সিএনজিচালিত অটোরিকশা চালকদের কাছ থেকে তথ্য নিয়ে জানা যায়, চোরচক্রটি দুটি অটোরিকশা ভাড়া করে শেরপুর বাসস্ট্যান্ডে গেছে। সেখান থেকে তারা ‘শ্যামলী পরিবহন’ নামের একটি বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। তাৎক্ষণিকভাবে বাসের নম্বর ও সুপারভাইজারের মুঠোফোন নম্বর সংগ্রহ করে পুলিশকে দেওয়া হয়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম সংবাদকে বলেন, ‘তথ্য পাওয়ার পরপরই ধুনট থানা, সিরাজগঞ্জ হাইওয়ে পুলিশ ও আমাদের থানার একটি সমন্বিত দল সেতু পশ্চিম পাড়ে তল্লাশি চৌকি বসায়। সকাল ১১টার দিকে নির্দিষ্ট বাসটি আসিলে তাতে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে চুরি যাওয়া সবকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।’

পুলিশ জানিয়েছে, এই চুরির ঘটনায় বগুড়ার ধুনট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের চোরাই মালামালসহ ধুনট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

৯৪ মোবাইল চুরি : তিন ঘণ্টার রোমাঞ্চকর অভিযানে ধরা চোরচক্র

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত