পাবনা শহরের আব্দুল হামিদ রোডের ইন্দিরা মোড় এলাকায় নাশকতা ও মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ১৫ নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে একটি মাইক্রোবাসযোগে এসে জড়ো হওয়ার সময় তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাব রয়েছেন।
পাবনা জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম সংবাদকে বলেন, ‘আটককৃতরা শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতার পরিকল্পনা নিয়ে এসেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল ইন্দিরা মোড়ে অভিযান চালিয়ে ওহাবসহ ১৪-১৫ জনকে আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।’
তবে পুলিশের নাশকতার অভিযোগ অস্বীকার করেছেন সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব। ডিবি হেফাজতে থাকা অবস্থায় তিনি সাংবাদিকদের বলেন, তারা আদালতে হাজিরা দেওয়ার জন্য আইনজীবীর চেম্বারে যাচ্ছিলেন। পুলিশ তাদের মিথ্যা অভিযোগে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ৫ আগস্টের পরবর্তী সময়ে এ নিয়ে তৃতীয়বারের মতো আটক হলেন আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাব। এর আগে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি সুজানগরের মথুরাপুর এলাকা থেকে পুলিশ তাকে আটক করলে দলীয় নেতাকর্মীরা জোরপূর্বক তাকে পুলিশ ভ্যান থেকে ছিনিয়ে নেয়। ওই ঘটনায় আট পুলিশ সদস্য আহত হন। পরে ৫ ফেব্রুয়ারি তাকে পুনরায় গ্রেপ্তার করে পুলিশ।
কারামুক্ত হয়ে এলাকায় আবারও রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টার অভিযোগে চলতি বছরের ২৩ এপ্রিল দিবাগত রাতে মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে ওহাবসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২১ নেতাকর্মীকে আটক করেছিল পুলিশ। কয়েক সপ্তাহ পর জামিনে মুক্তি পেয়ে আজ বুধবার সকালে আবারও পাবনা শহরে মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার হন তিনি।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন