সংবাদ

সোনারগাঁয়ে ৩৮ হাজার পিস ইয়াবা জব্দের মামলায় চালকের যাবজ্জীবন

প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পিএম

সোনারগাঁয়ে ৩৮ হাজার পিস ইয়াবা জব্দের মামলায় চালকের যাবজ্জীবন
ছবি : সংবাদ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩৮ হাজার ২০০ পিস ইয়াবা জব্দের ঘটনায় দায়ের করা একটি মামলায় প্রাইভেট কারের চালককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দেলোয়ার হোসেন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত যুবকের নাম আলমগীর ওরফে আলমগীর ড্রাইভার (৩০)। তিনি চট্টগ্রামের লোহাগড়া উপজেলার আমিরাবাদ এলাকার মো. তৈয়বের ছেলে।

আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ বলেন, ‘আসামির বিরুদ্ধে আনা অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত এই রায় প্রদান করেছেন। রায় ঘোষণার পর সাজাপরোয়ানা মূলে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।’

মামলার নথিসূত্রে জানা যায়, ২০২২ সালের ১৮ জানুয়ারি সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বিশেষ চেকপোস্ট বসায় পুলিশ। সে সময় ঢাকাগামী একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৩৮ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ১ কোটি ১৪ লাখ ৬০ হাজার টাকা। জালিয়াতি ও মাদক পরিবহনের ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।

একই বছরের ৩১ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাইভেট কারের চালক আলমগীরকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন। আদালত দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ এই রায় ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে ৩৮ হাজার পিস ইয়াবা জব্দের মামলায় চালকের যাবজ্জীবন

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩৮ হাজার ২০০ পিস ইয়াবা জব্দের ঘটনায় দায়ের করা একটি মামলায় প্রাইভেট কারের চালককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দেলোয়ার হোসেন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত যুবকের নাম আলমগীর ওরফে আলমগীর ড্রাইভার (৩০)। তিনি চট্টগ্রামের লোহাগড়া উপজেলার আমিরাবাদ এলাকার মো. তৈয়বের ছেলে।

আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ বলেন, ‘আসামির বিরুদ্ধে আনা অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত এই রায় প্রদান করেছেন। রায় ঘোষণার পর সাজাপরোয়ানা মূলে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।’

মামলার নথিসূত্রে জানা যায়, ২০২২ সালের ১৮ জানুয়ারি সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বিশেষ চেকপোস্ট বসায় পুলিশ। সে সময় ঢাকাগামী একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৩৮ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ১ কোটি ১৪ লাখ ৬০ হাজার টাকা। জালিয়াতি ও মাদক পরিবহনের ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।

একই বছরের ৩১ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাইভেট কারের চালক আলমগীরকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন। আদালত দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ এই রায় ঘোষণা করেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত