জলবায়ু পরিবর্তনের জন্য দায় সবচেয়ে কম, অথচ এর ক্ষতির বোঝা সবচেয়ে বেশি বহন করতে হচ্ছে বাংলাদেশসহ ঝুঁকিপূর্ণ দেশগুলোকে। ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন, উপকূলীয় লবণাক্ততা, খরা ও তাপপ্রবাহের প্রভাব এখন আর শুধু প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সীমাবদ্ধ নেই। এসব দুর্যোগ দেশের কৃষি, খাদ্যনিরাপত্তা, অর্থনীতি এবং মানুষের জীবন-জীবিকাকে ক্রমাগত ঝুঁকির মুখে ফেলছে।
অথচ জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে বেশি দায়ী দেশগুলোর কাছ থেকে ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রাপ্য অর্থায়ন ও সহায়তা এখনো প্রত্যাশা অনুযায়ী নিশ্চিত হয়নি। ফলে বাংলাদেশের সামনে এখন বড় প্রশ্ন হলো, আন্তর্জাতিক সম্মেলনে কত প্রতিশ্রুতি পাওয়া গেল, তা নয়; বরং সেই প্রতিশ্রুতির কতটা বাস্তবে ক্ষতিগ্রস্ত মানুষের কাজে লাগছে।
তুরস্কের আনতালিয়ায় ৯ নভেম্বর শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (কনফারেন্স অব দ্য পার্টিজ—কপ-৩১)। জলবায়ু ন্যায্যতা, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং উন্নত দেশগুলোর অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন এবারের সম্মেলনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। তাই এই সম্মেলন বাংলাদেশের জন্য কেবল কূটনৈতিক অংশগ্রহণের বিষয় নয়; দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক, পরিবেশগত ও মানবিক স্বার্থ তুলে ধরারও একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
বাংলাদেশের দাবির পেছনে রয়েছে সুস্পষ্ট বাস্তবতা। জাতিসংঘে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান ০.৫ শতাংশেরও কম। অথচ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততা কৃষি উৎপাদন ও সুপেয় পানির প্রাপ্যতা কমিয়ে দিচ্ছে। উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস মানুষের বসতবাড়ি, কৃষিজমি ও অবকাঠামোর ক্ষতি করছে। উত্তরাঞ্চলে খরা, অনিয়মিত বৃষ্টিপাত ও তাপপ্রবাহ কৃষি উৎপাদনকে অনিশ্চিত করে তুলছে। অন্যদিকে নদীভাঙনে প্রতিবছর বহু পরিবার হারাচ্ছে বসতভিটা ও জীবিকার অবলম্বন। এসব ক্ষতির প্রভাব শুধু আর্থিক নয়। এর সঙ্গে যুক্ত হচ্ছে বাস্তুচ্যুতি, দারিদ্র্য, স্বাস্থ্যঝুঁকি ও সামাজিক নিরাপত্তাহীনতা।
এই বাস্তবতায় জলবায়ু অর্থায়ন বাংলাদেশের জন্য সাধারণ কোনো সহায়তার আবেদন নয়; এটি আন্তর্জাতিক ন্যায্যতা ও দায়বদ্ধতার প্রশ্ন। দীর্ঘদিনের শিল্পায়ন ও কার্বন নিঃসরণের মাধ্যমে উন্নত দেশগুলো যে অর্থনৈতিক সুবিধা অর্জন করেছে, তার বিরূপ প্রভাব মোকাবিলার ব্যয় তুলনামূলক কম দায়ী দেশগুলোর ওপর চাপানো কতটা ন্যায়সংগত? বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় নতুন ঋণ নিতে হলে বাংলাদেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক ব্যয়ের ওপর বাড়তি চাপ তৈরি হবে। যে সংকট তৈরিতে বাংলাদেশের দায় সামান্য, সেই সংকট মোকাবিলায় ঋণের বোঝা বহন করাও ন্যায়সংগত নয়। তাই অভিযোজন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় ঋণনির্ভরতার পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়ন, সহজ শর্তে সহায়তা এবং অর্থ ছাড়ের কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
জাতিসংঘের পরিবেশবিষয়ক সংস্থা ইউএনইপির ২০২৬ সালের অভিযোজন ঘাটতি প্রতিবেদনেও জলবায়ু অর্থায়নের বিশাল ব্যবধান উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু অভিযোজনের জন্য ২০৩৫ সাল নাগাদ বছরে প্রায় ৩০৫ বিলিয়ন ডলার প্রয়োজন হতে পারে। অথচ ২০২৪ সালে উন্নত দেশগুলো থেকে উন্নয়নশীল দেশগুলোর জন্য আন্তর্জাতিক সরকারি অভিযোজন অর্থায়নের পরিমাণ ছিল মাত্র ২৮ দশমিক ২ থেকে ৩১ দশমিক ৭ বিলিয়ন ডলার। অর্থাৎ প্রয়োজনের তুলনায় অর্থায়ন এখনো অনেক কম। অন্যদিকে বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনা (২০২৩ু২০৫০) বাস্তবায়নে ২৭ বছরে আনুমানিক ২৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন। এত বিপুল অর্থের সংস্থান শুধু অভ্যন্তরীণ সম্পদ দিয়ে করা কঠিন। তাই আন্তর্জাতিক প্রতিশ্রুত অর্থ দ্রুত ছাড়, সহজ শর্তে অর্থপ্রাপ্তি এবং দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিত করা বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি।
তবে আন্তর্জাতিক অর্থায়নের দাবি তোলার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ ব্যবস্থাপনার দুর্বলতাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। শুধু বিদেশি অর্থ পেলেই জলবায়ু সংকটের সমাধান হবে না। প্রকল্প নির্বাচন, অর্থ বরাদ্দ, বাস্তবায়ন ও তদারকিতে দুর্বলতা থাকলে বিপুল অর্থ ব্যয় করেও কাঙ্ক্ষিত সুফল পাওয়া সম্ভব নয়। কোন এলাকায় বাঁধ সংস্কার জরুরি, কোথায় সুপেয় পানির ব্যবস্থা প্রয়োজন, কোন অঞ্চলে লবণাক্ততা বা খরাসহিষ্ণু ফসলের চাষ বাড়ানো দরকার—এসব সিদ্ধান্ত নিতে হবে স্থানীয় বাস্তবতা ও বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে। শুধু অবকাঠামো নির্মাণ কিংবা প্রকল্পের সংখ্যা বাড়ানোকে সাফল্য হিসেবে বিবেচনা করা যাবে না। এসব উদ্যোগে মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তা কতটা নিশ্চিত হলো, তার ভিত্তিতেই সাফল্য বিচার করতে হবে।
এ ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাও অপরিহার্য। জলবায়ু প্রকল্পের বরাদ্দ, ব্যয়, বাস্তব অগ্রগতি এবং উপকারভোগীদের তথ্য জনসমক্ষে প্রকাশ করতে হবে। প্রকল্প গ্রহণের আগে যথাযথ সম্ভাব্যতা যাচাই, বাস্তবায়নের সময় নিয়মিত তদারকি এবং কাজ শেষে স্বাধীন মূল্যায়নের ব্যবস্থা থাকা প্রয়োজন। অর্থের অপচয়, অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে কার্যকর নজরদারি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে স্থানীয় সরকার, পরিবেশবিদ, কৃষক, জেলে, নারী ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে পরিকল্পনা প্রণয়ন থেকে বাস্তবায়ন পর্যন্ত যুক্ত করতে হবে। কারণ, যারা সরাসরি জলবায়ু পরিবর্তনের ক্ষতির শিকার হচ্ছেন, তাদের অভিজ্ঞতা ও প্রয়োজন বিবেচনায় না নিলে প্রকল্পের সুফল যথাযথভাবে পৌঁছানো সম্ভব নয়।
আন্তর্জাতিক অর্থায়ন ও অভ্যন্তরীণ ব্যবস্থাপনার পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের নিজস্ব প্রস্তুতিও জোরদার করতে হবে। দুর্যোগের আগাম সতর্কবার্তা, পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র, নদী ও উপকূলীয় বাঁধের নিয়মিত রক্ষণাবেক্ষণ, নগরের পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন, টেকসই কৃষি এবং সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করা দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হতে হবে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, শিল্পে জ্বালানিসাশ্রয়ী প্রযুক্তি চালু করা এবং পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ প্রয়োজন। জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে কৃষি, মৎস্য, পানি ও নগর ব্যবস্থাপনাকে সমন্বিত পরিকল্পনার আওতায় আনতে হবে।
জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের সাফল্য শুধু কতটি বৈঠক হলো, কতটি প্রতিশ্রুতি পাওয়া গেল কিংবা যৌথ ঘোষণায় কী লেখা হলো—এসব দিয়ে বিচার করা যথেষ্ট নয়। বরং দেখতে হবে, আন্তর্জাতিক আলোচনার মাধ্যমে কতটা কার্যকর অর্থায়ন নিশ্চিত হলো, সেই অর্থ কত সহজে পাওয়া গেল এবং ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও জীবিকায় তার সুফল কতটা পৌঁছাল। একই সঙ্গে দেশের অভ্যন্তরে অর্থের সঠিক ব্যবহার, প্রকল্পের কার্যকারিতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
কারণ আন্তর্জাতিক প্রতিশ্রুতি ও দেশের অভ্যন্তরীণ বাস্তবায়নের সমন্বয় ছাড়া জলবায়ু ঝুঁকি মোকাবিলা সম্ভব নয়।
জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জন্য ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়; এটি বর্তমানের বাস্তব সংকট। এই সংকট মোকাবিলায় আন্তর্জাতিক মঞ্চে ন্যায্য অর্থায়নের দাবি জোরালো করার পাশাপাশি দেশের ভেতরেও কার্যকর পরিকল্পনা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। জলবায়ু ন্যায্যতার প্রকৃত অর্থ শুধু অর্থায়নের প্রতিশ্রুতি পাওয়া নয়; বরং সেই অর্থের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের জীবন, জীবিকা ও ভবিষ্যৎ সুরক্ষিত করা। তাই এখন প্রতিশ্রুতির হিসাব নয়, বাংলাদেশের প্রয়োজন বাস্তব প্রাপ্তি ও কার্যকর অগ্রগতির হিসাব।
[লেখক: সদস্য, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)]

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন