সংবাদ
সংবাদ

একটা দেশে আর কত বিশ্ববিদ্যালয় লাগে?

নাজমুল হাসান
নাজমুল হাসান
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১১:০৬ এএম

একটা দেশে আর কত বিশ্ববিদ্যালয় লাগে?

প্রশ্নটা শুনতে যতটা সহজ, উত্তরটা ততটাই কঠিন। কারণ বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ানো আর উচ্চশিক্ষার মান বাড়ানো এক বিষয় নয়। একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা যায় আইন পাস করে, ভবন নির্মাণ করে, কিছু শিক্ষক নিয়োগ দিয়ে এবং শিক্ষার্থী ভর্তি করে। কিন্তু একটি মানসম্মত বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে লাগে দীর্ঘ সময়, পরিকল্পনা, পর্যাপ্ত বিনিয়োগ ও দক্ষ জনবল।

আগের সরকারের আমলে জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার হিড়িক পড়েছিল। রাজনৈতিক বিবেচনা, নির্বাচনী প্রতিশ্রুতি কিংবা স্থানীয় প্রভাবশালীদের দাবি মেটাতে অনেক ক্ষেত্রেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে। সেখানে উচ্চশিক্ষার বাস্তব প্রয়োজন কতটা বিবেচনায় নেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। দুঃখজনকভাবে বর্তমান সরকারও একই পথে হাঁটছে বলে মনে হচ্ছে। নতুন প্রতিষ্ঠান গড়ার আগে যে পরিকল্পনা, সম্পদ বরাদ্দ ও অবকাঠামো প্রস্তুতি প্রয়োজন, তার তোয়াক্কা না করেই একের পর এক ঘোষণা আসছে।

একটি প্রতিষ্ঠানের শুধু নামের সঙ্গে বিশ্ববিদ্যালয় যুক্ত হলেই সেটি প্রকৃত বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে না। বিশ্ববিদ্যালয়ের প্রাণ হলো যোগ্য শিক্ষক, সমৃদ্ধ গ্রন্থাগার, আধুনিক গবেষণাগার, গবেষণার পরিবেশ, পর্যাপ্ত আবাসন, দক্ষ প্রশাসন, একাডেমিক স্বাধীনতা এবং আন্তর্জাতিক মানের গবেষণা।

বাস্তবতা কী?

অনেক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকসংকট রয়েছে। কোথাও একজন শিক্ষককে একাধিক কোর্সের দায়িত্ব সামলাতে হচ্ছে। কোথাও শিক্ষকদের একাডেমিক কাজের চেয়ে প্রশাসনিক দায়িত্ব পালনেই বেশি সময় দিতে হচ্ছে।

অন্যদিকে, নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সঙ্গে বিপুল অর্থ ব্যয় জড়িত। এর বড় অংশ ব্যয় হয় ভবন, অবকাঠামো ও প্রশাসনিক কাঠামো তৈরিতে। এই অর্থের একটি বড় অংশ বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর উন্নয়নে বিনিয়োগ করা হলে গবেষণা ও শিক্ষার মান বাড়ানোর ক্ষেত্রে সুদূরপ্রসারী ফল পাওয়া সম্ভব হতো।

ভবন আছে, গবেষণা কোথায়?

একটি বিশাল একাডেমিক ভবন নির্মাণ করা সহজ। কিন্তু সেখানে আন্তর্জাতিক মানের গবেষণাগার গড়ে তোলা কিংবা বিশ্বমানের শিক্ষক তৈরি করা কয়েক বছরের কাজ নয়। তাই প্রশ্ন হলো, আমরা কি সত্যিকারের বিশ্ববিদ্যালয় গড়ে তুলছি, নাকি শুধু বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ করছি?

আবাসন সংকটও কি বিশ্ববিদ্যালয় পরিকল্পনার অংশ নয়?

নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগে শিক্ষার্থীরা কোথায় থাকবে, শিক্ষকদের আবাসনের ব্যবস্থা কী হবে, পর্যাপ্ত হল আছে কি না এবং নিরাপদ আবাসন নিশ্চিত করা যাবে কি না—এসব প্রশ্নের উত্তর থাকা জরুরি। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায়, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, শিক্ষার্থী ভর্তি হচ্ছে, ক্লাসও চলছে; অথচ আবাসন, পরিবহন, স্বাস্থ্যসেবা, গ্রন্থাগার, গবেষণাগার ও অন্যান্য মৌলিক সুবিধা এখনো পূর্ণাঙ্গ নয়। এভাবে একটি বিশ্ববিদ্যালয় কাগজে প্রতিষ্ঠিত হলেও বাস্তবে তার পূর্ণাঙ্গ রূপ পায় না।

আমরা কি গবেষণার বদলে শুধু সনদ তৈরি করছি?

বাংলাদেশের উচ্চশিক্ষা নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি হওয়া উচিত—আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বছরে কতজন স্নাতক তৈরি করছে, তার পাশাপাশি তারা কতটা নতুন জ্ঞান সৃষ্টি করছে?

কতটি আন্তর্জাতিক মানের গবেষণা হচ্ছে? কতটি উদ্ভাবন শিল্পক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে? কতটি গবেষণা দেশের কৃষি, স্বাস্থ্য, শিল্প, প্রযুক্তি বা অর্থনীতির বাস্তব সমস্যার সমাধান করছে?

এসব প্রশ্নের উত্তর যদি সন্তোষজনক না হয়, তাহলে শুধু বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়িয়ে লাভ কী?

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাই কি উন্নয়নের প্রতীক?

আমরা প্রায়ই নতুন বিশ্ববিদ্যালয়কে উন্নয়নের প্রতীক হিসেবে দেখি। কিন্তু উন্নয়নের প্রকৃত মাপকাঠি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা নয়, শিক্ষার মান। একটি শক্তিশালী বিশ্ববিদ্যালয় একটি অঞ্চলের অর্থনীতি, সংস্কৃতি, গবেষণা ও মানবসম্পদের উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে। কিন্তু একই সঙ্গে অনেক দুর্বল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলে রাষ্ট্রের অর্থ, শিক্ষক, অবকাঠামো ও প্রশাসনিক সক্ষমতা ছড়িয়ে-ছিটিয়ে যেতে পারে। ফলে কোনো প্রতিষ্ঠানেই পর্যাপ্ত বিনিয়োগ করা সম্ভব হয় না। প্রত্যাশিত ফলও পাওয়া যায় না।

তাহলে কি নতুন বিশ্ববিদ্যালয় একেবারেই দরকার নেই?

অবশ্যই প্রয়োজন অনুযায়ী নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা যেতে পারে। তবে তার আগে কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজে দেখা জরুরি। দেশে সত্যিই কি নতুন বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন, নাকি বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর সম্প্রসারণই যথেষ্ট? প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের জন্য পর্যাপ্ত যোগ্য শিক্ষক পাওয়া যাবে কি? প্রয়োজনীয় গবেষণাগার, গবেষণা অবকাঠামো ও গ্রন্থাগার থাকবে কি? শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা যাবে কি? বিশ্ববিদ্যালয়টি কোন বিশেষ জ্ঞানক্ষেত্রে দেশের জন্য অবদান রাখবে? দশ বা বিশ বছর পর প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক পর্যায়ে কোথায় দেখতে চাই, তার কোনো সুস্পষ্ট পরিকল্পনা আছে কি?

এসব প্রশ্নের উত্তর না খুঁজে শুধু নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হলে তা ভবিষ্যতে রাষ্ট্রের জন্য বড় দায় হয়ে দাঁড়াতে পারে। বাংলাদেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে এখন আমাদের চিন্তার দিক পরিবর্তন করা দরকার। গুরুত্ব দিতে হবে সংখ্যার চেয়ে মানকে, ভবনের চেয়ে গবেষণাকে, সনদের চেয়ে দক্ষতাকে এবং নতুন প্রতিষ্ঠান গড়ার চেয়ে বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর উৎকর্ষ সাধনকে।

দেশে যেসব বিশ্ববিদ্যালয় রয়েছে, আগে সেগুলোর শিক্ষকসংকট দূর করা হোক। গবেষণায় বিনিয়োগ বাড়ানো হোক। আধুনিক গবেষণাগার গড়ে তোলা হোক। আবাসন সংকটের সমাধান করা হোক। আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো হোক। শিক্ষক নিয়োগ ও পদোন্নতিতে যোগ্যতা ও গবেষণাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হোক।

কারণ একটি দেশের জন্য শত শত বিশ্ববিদ্যালয় থাকা বড় অর্জন নয়। বড় অর্জন হলো, এসব বিশ্ববিদ্যালয় থেকে এমন মানুষ তৈরি হওয়া, যাঁরা দেশকে নতুন জ্ঞান, নতুন প্রযুক্তি, নতুন চিন্তা ও নতুন নেতৃত্ব দিতে পারবেন।

তাই সময় এসেছে প্রশ্নটি নতুন করে করার— একটা দেশে আর কত বিশ্ববিদ্যালয় লাগে? হয়তো উত্তরটা হবে— আর বিশ্ববিদ্যালয় নয়; আগে দরকার বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোকে সত্যিকারের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা।

(লেখকের নিজস্ব মত)

[লেখক: সিনিয়র ম্যানেজার, প্যারাগণ গ্রুপ]

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

একটা দেশে আর কত বিশ্ববিদ্যালয় লাগে?

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত