সংবাদ
সংবাদ

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, আসামি ৩


প্রতিনিধি, ​কেন্দুয়া (নেত্রকোনা)
প্রতিনিধি, ​কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পিএম

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, আসামি ৩
ছবি : সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কামারগাঁও গ্রামে এই পৈশাচিক ঘটনা ঘটে। 

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে রোববার (১৫ নভেম্বর) কেন্দুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন।  

অভিযুক্ত তিন ব্যক্তি হলেন - কামারগাঁও গ্রামের মো. লিটন মিয়ার ছেলে মো. শুভ (২৩), মোখলেছ মিয়ার ছেলে মো. নূর আলম (৩০) এবং ফজলুর রহমানের ছেলে মো. শাহ্ আলম (২৮)। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে ওই ছাত্রী ঘর থেকে বাইরে গেলে প্রতিবেশী পরিচয়ের ওই তিন যুবক তার মুখ চেপে ধরে বাড়ি থেকে কিছু দূরে কান্দা হাওরের একটি গোরস্থানের পাশে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। একপর্যায়ে ভুক্তভোগী অচেতন হয়ে পড়লে আসামিরা পালিয়ে যায়। 

পরে জ্ঞান ফিরে পেয়ে সে রাত আড়াইটার দিকে পাশের শিবপুর গ্রামে তার এক বান্ধবীর বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। পরদিন সকালে বিষয়টি বাড়িতে জানালে তার বাবা তাকে নিজ বাড়িতে নিয়ে আসেন এবং আইনি পদক্ষেপ গ্রহণ করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, ভুক্তভোগীর বাবার অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি ভুক্তভোগী শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা ও অন্যান্য আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, আসামি ৩

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কামারগাঁও গ্রামে এই পৈশাচিক ঘটনা ঘটে। 

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে রোববার (১৫ নভেম্বর) কেন্দুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন।  

অভিযুক্ত তিন ব্যক্তি হলেন - কামারগাঁও গ্রামের মো. লিটন মিয়ার ছেলে মো. শুভ (২৩), মোখলেছ মিয়ার ছেলে মো. নূর আলম (৩০) এবং ফজলুর রহমানের ছেলে মো. শাহ্ আলম (২৮)। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে ওই ছাত্রী ঘর থেকে বাইরে গেলে প্রতিবেশী পরিচয়ের ওই তিন যুবক তার মুখ চেপে ধরে বাড়ি থেকে কিছু দূরে কান্দা হাওরের একটি গোরস্থানের পাশে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। একপর্যায়ে ভুক্তভোগী অচেতন হয়ে পড়লে আসামিরা পালিয়ে যায়। 

পরে জ্ঞান ফিরে পেয়ে সে রাত আড়াইটার দিকে পাশের শিবপুর গ্রামে তার এক বান্ধবীর বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। পরদিন সকালে বিষয়টি বাড়িতে জানালে তার বাবা তাকে নিজ বাড়িতে নিয়ে আসেন এবং আইনি পদক্ষেপ গ্রহণ করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, ভুক্তভোগীর বাবার অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি ভুক্তভোগী শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা ও অন্যান্য আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চলমান রয়েছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত