কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আগামী ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার দাবিতে গোপালগঞ্জে বিশাল বিক্ষোভ মিছিল করেছে দলীয় ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর জেলাটিতে এটিই তাদের প্রথম কোনো প্রকাশ্য বিক্ষোভ মিছিল।
রোববার (১৫ নভেম্বর ২০২৬) দুপুর ১২টার দিকে শহরের আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী এবং সমর্থক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে গোপালগঞ্জ শহরে প্রবেশ করেন। এ সময় তাঁরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগানে শহর মুখরিত করে তোলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীরা গোপালগঞ্জ সরকারি কলেজ গেটে গিয়ে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ নাম সম্বলিত একটি ব্যানার টানিয়ে দেয়। পরে তারা মিছিল নিয়ে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করে।
বিক্ষোভের একপর্যায়ে উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা গোপালগঞ্জ শহরের শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ ভেঙে গুঁড়িয়ে দেয় এবং সেখানে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া শহরের পৌরসভার সামনে টানানো বিএনপির ব্যানার-ফেস্টুন ছিঁড়ে রাস্তায় জড়ো করে অগ্নিসংযোগ করা হয়। পাশাপাশি লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেসক্লাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টায়ার, বাঁশ ও কাঠ জড়ো করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর দেড়টায়ও বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন প্রান্তে তাদের কর্মসূচি অব্যাহত রাখেন। এই কর্মসূচিতে পুলিশের তরফ থেকে বাধা দেওয়ার কোনো দৃশ্যমান ঘটনা দেখা যায়নি; তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শহরের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
বিক্ষোভ মিছিল চলাকালে শহরের লঞ্চঘাট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা রাজু খান ও সামসুল হক।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন