সংবাদ

পাহাড়ের ঝরনা পুনরুজ্জীবিত করে পানি সংকট মেটানোর তাগিদ পার্বত্য মন্ত্রীর

প্রতিনিধি, বান্দরবান
প্রতিনিধি, বান্দরবান
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পিএম

পাহাড়ের ঝরনা পুনরুজ্জীবিত করে পানি সংকট মেটানোর তাগিদ পার্বত্য মন্ত্রীর
ছবি : সংবাদ

পার্বত্য চট্টগ্রামের অন্যতম প্রধান সমস্যা হলো সুপেয় পানির সংকট, যা নিরসনে পাহাড়ের প্রাকৃতিক ঝরনাগুলোকে পুনরুজ্জীবিত ও সংরক্ষণ করা জরুরি বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে আন্তর্জাতিক সংস্থা ‘আইসিআইএমওডি’ (ইসিমোড)-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী সাচিং প্রু জেরী বলেন, ‘পাহাড়ি জনগোষ্ঠীর জন্য টেকসই ও নিরাপদ পানির উৎস নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান উন্নয়ন অগ্রাধিকার। পানির সংকট নিরসনে ইসিমোডের ‘এইচআই-সিএএস’ (HI-CAS) প্রকল্পের উদ্যোগ প্রশংসনীয়। এই প্রকল্পকে অবশ্যই সফল করতে হবে এবং এর বাস্তবায়নে মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা দেবে।’

বৈঠকে পার্বত্য চট্টগ্রামে জলবায়ু অভিযোজন, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাহাড়ি অঞ্চলের মানুষের চাহিদা ও বাস্তবতার নিরিখে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অর্থায়ন নিশ্চিত করতে পার্বত্য মন্ত্রণালয়, ইসিমোড এবং স্থানীয় উন্নয়ন সহযোগীদের মধ্যে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। তথ্য-ভিত্তিক ও স্থানীয় উপযোগী সমাধানের মাধ্যমে পাহাড়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করে উভয় পক্ষ।

সাক্ষাৎকালে ইসিমোডের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বাংলাদেশে সংস্থার কান্ট্রি ফোকাল মাহমুদ আল হক পাটোয়ারী, সিনিয়র প্রজেক্ট কোঅর্ডিনেটর জেসিকা এমিলি ফুলউড ও কান্ট্রি প্রজেক্ট অফিসার মো. তৌফিকুল ইসলাম। এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম ও মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ রাশেদুল হক উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের ঝরনা পুনরুজ্জীবিত করে পানি সংকট মেটানোর তাগিদ পার্বত্য মন্ত্রীর

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পার্বত্য চট্টগ্রামের অন্যতম প্রধান সমস্যা হলো সুপেয় পানির সংকট, যা নিরসনে পাহাড়ের প্রাকৃতিক ঝরনাগুলোকে পুনরুজ্জীবিত ও সংরক্ষণ করা জরুরি বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে আন্তর্জাতিক সংস্থা ‘আইসিআইএমওডি’ (ইসিমোড)-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী সাচিং প্রু জেরী বলেন, ‘পাহাড়ি জনগোষ্ঠীর জন্য টেকসই ও নিরাপদ পানির উৎস নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান উন্নয়ন অগ্রাধিকার। পানির সংকট নিরসনে ইসিমোডের ‘এইচআই-সিএএস’ (HI-CAS) প্রকল্পের উদ্যোগ প্রশংসনীয়। এই প্রকল্পকে অবশ্যই সফল করতে হবে এবং এর বাস্তবায়নে মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা দেবে।’

বৈঠকে পার্বত্য চট্টগ্রামে জলবায়ু অভিযোজন, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাহাড়ি অঞ্চলের মানুষের চাহিদা ও বাস্তবতার নিরিখে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অর্থায়ন নিশ্চিত করতে পার্বত্য মন্ত্রণালয়, ইসিমোড এবং স্থানীয় উন্নয়ন সহযোগীদের মধ্যে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। তথ্য-ভিত্তিক ও স্থানীয় উপযোগী সমাধানের মাধ্যমে পাহাড়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করে উভয় পক্ষ।

সাক্ষাৎকালে ইসিমোডের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বাংলাদেশে সংস্থার কান্ট্রি ফোকাল মাহমুদ আল হক পাটোয়ারী, সিনিয়র প্রজেক্ট কোঅর্ডিনেটর জেসিকা এমিলি ফুলউড ও কান্ট্রি প্রজেক্ট অফিসার মো. তৌফিকুল ইসলাম। এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম ও মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ রাশেদুল হক উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত