সংবাদ

শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ‘রাতভর গণধর্ষণ’, গ্রেপ্তার ৩

প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পিএম

শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ‘রাতভর গণধর্ষণ’, গ্রেপ্তার ৩
ছবি : সংবাদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের পর ভাড়া বাসায় আটকে রেখে রাতভর গণধর্ষণের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই লোমহর্ষক ঘটনায় কিশোরীর বাবার দায়ের করা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-শ্রীমঙ্গল উপজেলার ইছবপুর এলাকার দুলাল মিয়া (৩১), হবিগঞ্জের চানপুর গ্রামের মো. জুয়েল মিয়া ওরফে সোহেল (২৬) এবং রিচি গ্রামের আল আমিন ইসলাম (২০)। তাঁরা শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শ্রীমঙ্গল পৌরসভার উকিল বাড়ি রোড এলাকায় কাজ শেষে বাড়ি ফিরছিল ওই কিশোরী। পথে একটি সিএনজিচালিত অটোরিকশায় এসে ওত পেতে থাকা আসামিরা তার গতিরোধ করে জোরপূর্বক অপহরণ করে। পরে তাকে ইছবপুর এলাকায় দুলাল মিয়ার ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে শনিবার রাত থেকে পরদিন রোববার সকাল ৭টা পর্যন্ত কিশোরীকে আটকে রেখে আসামিরা পালাক্রমে ধর্ষণ করে।

পরদিন রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে আশঙ্কাজনক ও রক্তাক্ত অবস্থায় কিশোরীকে শ্রীমঙ্গল রেলস্টেশনে ফেলে রেখে ধর্ষকেরা পালিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে ওই কিশোরী হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন।

এই ঘটনায় বুধবার (৩০ সেপ্টেম্বর) কিশোরীর বাবা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করে। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার সঙ্গে জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার শিকার কিশোরীর সুচিকিৎসা ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ‘রাতভর গণধর্ষণ’, গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত