সংবাদ

ধর্মপাশায় ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিনিধি, ধর্মপাশা (সুনামগঞ্জ)
প্রতিনিধি, ধর্মপাশা (সুনামগঞ্জ)
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পিএম

ধর্মপাশায় ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

সুনামগঞ্জের ধর্মপাশায় খেলার ছলে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে মাহাবুব আব্দুল্লাহ সায়েম (৫) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়নের খয়েরদিরচর উত্তরপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত সায়েম ওই গ্রামের বাসিন্দা জুয়েল আহমেদের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির আঙিনায় খেলার সময় সবার অগোচরে সায়েম পাশের একটি ডোবার পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে তাকে কোথাও দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবার পানি থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক শিশু সায়েমকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সেলবরষ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা বলেন, ‘খেলার ছলে শিশুটি ডোবার পানিতে পড়ে তলিয়ে গিয়েছিল। হাসপাতাল নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। শিশুটির আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ধর্মপাশায় ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সুনামগঞ্জের ধর্মপাশায় খেলার ছলে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে মাহাবুব আব্দুল্লাহ সায়েম (৫) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়নের খয়েরদিরচর উত্তরপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত সায়েম ওই গ্রামের বাসিন্দা জুয়েল আহমেদের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির আঙিনায় খেলার সময় সবার অগোচরে সায়েম পাশের একটি ডোবার পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে তাকে কোথাও দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবার পানি থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক শিশু সায়েমকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সেলবরষ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা বলেন, ‘খেলার ছলে শিশুটি ডোবার পানিতে পড়ে তলিয়ে গিয়েছিল। হাসপাতাল নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। শিশুটির আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত