নওগাঁ শহরে দিনেদুপুরে ব্যাটারিচালিত রিকশাযাত্রী এক নারীর কানের স্বর্ণের দুল ছিনতাইয়ের সময় নারায়ণগঞ্জ থেকে আসা আন্তজেলা ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির তিন সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শহরের রুবীর মোড় এলাকায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে স্থানীয় জনগণের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চনপাড়া এলাকার ইউসুফ সর্দারের ছেলে মো. জামাল (৩৫), আবদুর রবের ছেলে মো. ফরিদ (৩৩) এবং মাইনুদ্দিনের ছেলে মো. রবি (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শাহানাজ আক্তার শিরিন নওগাঁ শহরের রজাকপুর এলাকা থেকে ব্যাটারিচালিত রিকশায় করে স্টাফ কোয়ার্টারে যাচ্ছিলেন। রিকশাটি রুবীর মোড় এলাকায় পৌঁছালে ওই তিন ছিনতাইকারী তার গতি রোধ করে ধারালো চাকুর ভয় দেখিয়ে খুন-জখমের হুমকি দেয়। একপর্যায়ে তারা ভুক্তভোগীর কানে থাকা পাঁচ আনা ওজনের স্বর্ণের দুলটি টেনেহিঁচড়ে ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ভুক্তভোগীর আত্মচিৎকারে আশপাশের লোকজন দ্রুত ছুটে আসেন এবং ৯৯৯-এ কল দেওয়া হলে নওগাঁ সদর থানা-পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে অবরুদ্ধ করে। এ সময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয় এবং পুলিশ তাঁদের উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত ছিনতাই মামলা রুজু করা হয়েছে এবং কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন