সংবাদ

আইন পেশায় সফল হতে সততা ও কঠোর পরিশ্রমের বিকল্প নেই : চসিক মেয়র

প্রতিনিধি, চট্টগ্রাম
প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পিএম

আইন পেশায় সফল হতে সততা ও কঠোর পরিশ্রমের বিকল্প নেই : চসিক মেয়র
ছবি : সংবাদ

আইন পেশাকে একটি স্বাধীন, মর্যাদাপূর্ণ ও মহৎ পেশা হিসেবে উল্লেখ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, এ পেশায় সফলতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম, সততা, শৃঙ্খলা ও পেশাগত দায়িত্ববোধ অপরিহার্য। আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করতে নবীন আইনজীবীদের দায়িত্বশীল ও বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।’

বুধবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত চার শতাধিক শিক্ষানবিশ আইনজীবীর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বক্তব্যের শুরুতে মেয়র চনক ও আইনজীবী সমাজে চাঞ্চল্য তৈরি করা মরহুম অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে স্মরণ করেন। তিনি সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের মুখোমুখি করার জোর দাবি জানান।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন। তিনি মেয়রের কাছে জোর দাবি জানিয়ে বলেন, আদালত অঙ্গনে ৯ হাজারের বেশি আইনজীবী এবং বিপুলসংখ্যক বিচারপ্রার্থীর নিয়মিত যাতায়াত থাকলেও জরুরি স্বাস্থ্যঝুঁকির সময়ে তাৎক্ষণিক চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নেই। তাই আইনজীবী সমিতির হেলথ কেয়ার সেন্টারে জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে ডেপুটেশনে একজন চিকিৎসক নিয়োগের অনুরোধ জানান তিনি। মেয়র এই বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সমিতির সাবেক সভাপতি আবদুস সাত্তার, সাবেক সভাপতি মুহাম্মদ এনামুল হক ও জেলা জি পি মো. কাশেম চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সহ-সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। এ সময় সমিতির সহসভাপতি নিলুফার ইয়াসমিন লাভলী, অর্থ সম্পাদক আবুল মনছুর সিকদারসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

আইন পেশায় সফল হতে সততা ও কঠোর পরিশ্রমের বিকল্প নেই : চসিক মেয়র

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত