বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) এবং এর আওতাধীন কোম্পানিসমূহে জনবল নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১৯টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ৭৫৩ জনকে নিয়োগ দেওয়া হবে। পেট্রোবাংলা সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পদভেদে ডিপ্লোমা, চার বছর মেয়াদি স্নাতক, স্নাতকোত্তর কিংবা এমবিবিএস ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। বাংলাদেশের সব জেলার নারী ও পুরুষ প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে।
অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১৮ অক্টোবর সকাল ১০টা থেকে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ নভেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত টেলিটকের নির্দিষ্ট ওয়েবসাইট (http://bogmc.teletalk.com.bd/) থেকে আবেদন করতে পারবেন। নবম ও দশম গ্রেডের এই পদগুলোর জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২৩ টাকা (অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য ৫৬ টাকা)।
যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে পেট্রোবাংলা কর্তৃপক্ষ। বিস্তারিত জানতে পেট্রোবাংলার দাপ্তরিক ওয়েবসাইট (www.petrobangla.org.bd) ভিজিট করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন