সংবাদ

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত ফেনী

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ১১:২৮ এএম

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত ফেনী
ছবি : সংবাদ

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে আসছেন তারেক রহমান। দিনব্যাপী সফরে তিনি জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় একাধিক বড় উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন এবং একটি জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে।

ঘোষিত সফরসূচি অনুযায়ী, সকালে সড়কপথে ঢাকা থেকে ফেনীর উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। দুপুর সাড়ে ১২টায় তিনি পরশুরামে ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও পানি নিষ্কাশন’ প্রকল্পের পুনর্নির্মাণ কাজের শুভ উদ্বোধন করবেন এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করবেন।

এরপর দুপুর দেড়টায় ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। বেলা দুইটায় ফুলগাজী উপজেলা ডাকবাংলোয় ২৪৯ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্যানেল প্রকল্পের উদ্বোধন করবেন। মধ্যাহ্নভোজ ও বিরতি শেষে বিকেল সাড়ে তিনটায় ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। এই অনুষ্ঠানে স্থানীয়দের মাঝে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রদান এবং ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাঝে সম্মানী ভাতা বিতরণ করা হবে।

প্রধানমন্ত্রীর সফর সফল করতে গতকাল বুধবার আয়ঘটনস্থল পরিদর্শন করেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন মাহমুদ চৌধুরী এ্যানি। প্রস্তুতি তদারকিতে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম এবং পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু জানান, খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত এলাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম আগমন ঘিরে সর্বস্তরের মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। পানিসম্পদ মন্ত্রী ও পরিবেশমন্ত্রী আশা প্রকাশ করে জানান, ১ হাজার ৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া বাঁধ নির্মাণের মাধ্যমে ফেনী অঞ্চলের দীর্ঘদিনের বন্যা সমস্যার স্থায়ী সমাধান হতে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত ফেনী

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত