চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চণ্ডীপুর গ্রামে পুলিশকে পিটিয়ে হাতকড়াসহ পালিয়ে গেছেন কুড়ুলগাছি ইউনিয়নের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু ছিদ্দিক।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে দর্শনা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে হাতকড়া পরায়। এ সময় তার স্বজন ও প্রতিবেশীরা লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেন। হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুই নারীসহ চারজনকে আটক করেছে। হাতকড়াসহ পলাতক আওয়ামী লীগ নেতাকে পুনরায় গ্রেপ্তার এবং হামলায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চণ্ডীপুর গ্রামে পুলিশকে পিটিয়ে হাতকড়াসহ পালিয়ে গেছেন কুড়ুলগাছি ইউনিয়নের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু ছিদ্দিক।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে দর্শনা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে হাতকড়া পরায়। এ সময় তার স্বজন ও প্রতিবেশীরা লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেন। হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুই নারীসহ চারজনকে আটক করেছে। হাতকড়াসহ পলাতক আওয়ামী লীগ নেতাকে পুনরায় গ্রেপ্তার এবং হামলায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে।

আপনার মতামত লিখুন