সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও বিয়ার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) আওতাধীন চিনাকান্দি বিওপির একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, ধনপুর ইউনিয়নের সীমান্ত থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘ভাঙ্গারপাড়’ নামক স্থানে অভিযান চালানো হয়। সেখানে পরিত্যক্ত ও মালিকবিহীন অবস্থায় ৬৪ বোতল ভারতীয় মদ এবং ২৪ বোতল ভারতীয় বিয়ারসহ মোট ৮৮ বোতল মাদকদ্রব্য আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ২৮ বিজিবি, সুনামগঞ্জের অধিনায়ক জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তার স্বার্থে বিজিবির নিয়মিত আভিযানিক এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে।
জব্দকৃত ভারতীয় মদ ও বিয়ার আইনানুগ প্রক্রিয়া শেষে সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন