সংবাদ

অ্যামাজন ওয়েব সার্ভিসেসের বিশেষ স্বীকৃতি পেল ‘গ্রাহো’

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ০২:২৫ পিএম

অ্যামাজন ওয়েব সার্ভিসেসের বিশেষ স্বীকৃতি পেল ‘গ্রাহো’
ছ‌বি: সংগৃ‌হিত

​দেশের প্রযুক্তি খাত ও ক্লাউড ব্যবস্থাপনায় নতুন মাইলফলক অর্জন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান গ্রাহো। বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে বৈশ্বিক জায়ান্ট অ্যামাজন ওয়েব সার্ভিসেসের (এডব্লিউএস) ‘ম্যানেজড সার্ভিস প্রোভাইডার’ (এমএসপি) ভ্যালিডেশন অর্জন করেছে তারা।

এডব্লিউএসের নির্ধারিত কঠোর মূল্যায়নে গ্রাহোর ক্লাউড ব্যবস্থাপনা প্রক্রিয়া, পরিচালন পদ্ধতি, কারিগরি দক্ষতা, সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা এবং গ্রাহক সেবা কাঠামোর পূর্ণাঙ্গ সফলতার পর এই সম্মানজনক পরিচিতি মেলে।
​এই বৈশ্বিক স্বীকৃতির ফলে গ্রাহো এখন থেকে আরও বিস্তৃত পরিসরে সার্বক্ষণিক ক্লাউড মনিটরিং, ক্লাউড মাইগ্রেশন ও আধুনিকায়ন, ডেভঅপস স্বয়ংক্রিয়করণ, ক্লাউড নিরাপত্তা, দুর্যোগ-পরবর্তী ডেটা পুনরুদ্ধার এবং ফিনঅপস সেবা প্রদান করতে সক্ষম হবে। এডব্লিউএসের অ্যাডভান্সড টিয়ার পার্টনার হিসেবে প্রতিষ্ঠানটি দেশি-বিদেশি উভয় ক্লায়েন্টদের জন্য তাদের সেবার মান আরও বাড়িয়ে তুলবে।
​প্রতিষ্ঠানটির এই অনন্য অর্জনে আনন্দ প্রকাশ করে গ্রাহোর নির্বাহী পরিচালক ও এডব্লিউএস অ্যালায়েন্স লিড সৈয়দ জোনায়েদ কবির বলেন, "এই ভ্যালিডেশন আমাদের কারিগরি সক্ষমতার পাশাপাশি ক্লাউড পরিচালনা, নিরাপত্তা ও গ্রাহক ব্যবস্থাপনায় পরিচালনাগত পরিপক্বতারও স্বীকৃতি। আমরা বাংলাদেশ ও আন্তর্জাতিক বাজারে গ্রাহকদের নিরাপদ, নির্ভরযোগ্য ও ব্যয়-সাশ্রয়ী ক্লাউড পরিবেশ পরিচালনায় দীর্ঘমেয়াদি সহায়তা দিতে চাই।"
​উল্লেখ্য, গ্রাহো একটি ক্লাউড প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরভিত্তিক প্রতিষ্ঠান। তারা মূলত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত সেবা কেন্দ্র থেকে এডব্লিউএস ম্যানেজড সার্ভিস, সাইবার নিরাপত্তা, ডেভঅপস এবং অত্যাধুনিক সফটওয়্যার উন্নয়ন সমাধান প্রদান করে আসছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

অ্যামাজন ওয়েব সার্ভিসেসের বিশেষ স্বীকৃতি পেল ‘গ্রাহো’

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত