সংবাদ

মিঠাপুকুরে গাছের ডালে ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যা নাকি আত্মহত্যা

প্রতিনিধি, মিঠাপুকুর (রংপুর)
প্রতিনিধি, মিঠাপুকুর (রংপুর)
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পিএম

মিঠাপুকুরে গাছের ডালে ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যা নাকি আত্মহত্যা
ছবি : সংগৃহীত

রংপুরের মিঠাপুকুরে এক ব্যক্তির পা মাটির সঙ্গে লাগানো ও রক্তাক্ত অবস্থায় গাছের ডালে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম ফিরোজ মিঞা (৪০)। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার ময়েনপুর ইউনিয়নের গাছুয়া পাড়া গ্রামের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফিরোজ মিঞা ওই গ্রামের মৃত আফসার উদ্দিনের ছেলে। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ঘটনাটিকে রহস্যজনক বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি ফিরোজ। সকালে স্থানীয় সরোয়ার হোসেন ফজরের নামাজের পর হাঁটার সময় বাগানের একটি গাছে দড়িতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। কাছে গিয়ে প্রত্যক্ষদর্শীরা দেখেন, নিহতের দুই পা মাটির সঙ্গে ঠেকানো এবং পায়ে রক্তক্ষরণের চিহ্ন রয়েছে। এ খবর জানাজানি হলে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হয়।

নিহতের মা ছালেহা বেগম অভিযোগ করে বলেন, পূর্বপরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। অন্যদিকে স্থানীয়দের একটি অংশের ধারণা, এলাকায় মাদক ব্যবসার বিরোধিতা করায় কিংবা কোনো সন্দেহজনক ঘটনার কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে বিষয়টি এখনো প্রমাণিত নয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়া গেলে এটি হত্যা নাকি আত্মহত্যা - তা নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মিঠাপুকুরে গাছের ডালে ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যা নাকি আত্মহত্যা

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

রংপুরের মিঠাপুকুরে এক ব্যক্তির পা মাটির সঙ্গে লাগানো ও রক্তাক্ত অবস্থায় গাছের ডালে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম ফিরোজ মিঞা (৪০)। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার ময়েনপুর ইউনিয়নের গাছুয়া পাড়া গ্রামের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফিরোজ মিঞা ওই গ্রামের মৃত আফসার উদ্দিনের ছেলে। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ঘটনাটিকে রহস্যজনক বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি ফিরোজ। সকালে স্থানীয় সরোয়ার হোসেন ফজরের নামাজের পর হাঁটার সময় বাগানের একটি গাছে দড়িতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। কাছে গিয়ে প্রত্যক্ষদর্শীরা দেখেন, নিহতের দুই পা মাটির সঙ্গে ঠেকানো এবং পায়ে রক্তক্ষরণের চিহ্ন রয়েছে। এ খবর জানাজানি হলে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হয়।

নিহতের মা ছালেহা বেগম অভিযোগ করে বলেন, পূর্বপরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। অন্যদিকে স্থানীয়দের একটি অংশের ধারণা, এলাকায় মাদক ব্যবসার বিরোধিতা করায় কিংবা কোনো সন্দেহজনক ঘটনার কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে বিষয়টি এখনো প্রমাণিত নয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়া গেলে এটি হত্যা নাকি আত্মহত্যা - তা নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত