সংবাদ

শ্রীলঙ্কার কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ০৯:১২ এএম

শ্রীলঙ্কার কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের
ছবি : সংগৃহীত

এশিয়ান গেমস ক্রিকেটে পদক পাওয়ার স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের। পুরুষদের তৃতীয় স্থান নির্ধারণী বা ব্রোঞ্জ পদকের লড়াইয়ে শ্রীলঙ্কার কাছে ৬৩ রানের বড় ব্যবধানে হেরে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

জাপানের নিশ্বিনের করোগী স্পোর্টস পার্ক মাঠে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান তোলে লঙ্কানরা। শ্রীলঙ্কার পক্ষে থারিন্ডু রথনায়কে মাত্র ৩২ বলে ৬৫ রান ও সাহান আরাচিকে ৩৭ বলে ৩৩ রান করেন। বাংলাদেশের পক্ষে মাহেদী হাসান ১৯ রানে ২টি, সাইফ হাসান ও মুস্তাফিজুর রহমান ২টি করে উইকেট শিকার করেন।

১৬৬ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে শ্রীলঙ্কান বোলারদের তোপের মুখে পড়ে বাংলাদেশ। শুরুতেই শূন্য রানে ফেরেন লিটন দাস ও তানজিদ হাসান। দলের বিপর্যয়ে নাসুম আহমেদ সর্বোচ্চ ২৬ রান এবং ইয়াসির আলী ২১ রান করেন। ১৭.৩ ওভারে ১০২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। 

শ্রীলঙ্কার পক্ষে নুয়ান থুশারা ও ওয়ানুজা সাহান ২টি করে উইকেট নেন। এই হারের ফলে খালি হাতেই টুর্নামেন্ট শেষ করতে হলো বাংলাদেশকে।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

শ্রীলঙ্কার কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

এশিয়ান গেমস ক্রিকেটে পদক পাওয়ার স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের। পুরুষদের তৃতীয় স্থান নির্ধারণী বা ব্রোঞ্জ পদকের লড়াইয়ে শ্রীলঙ্কার কাছে ৬৩ রানের বড় ব্যবধানে হেরে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

জাপানের নিশ্বিনের করোগী স্পোর্টস পার্ক মাঠে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান তোলে লঙ্কানরা। শ্রীলঙ্কার পক্ষে থারিন্ডু রথনায়কে মাত্র ৩২ বলে ৬৫ রান ও সাহান আরাচিকে ৩৭ বলে ৩৩ রান করেন। বাংলাদেশের পক্ষে মাহেদী হাসান ১৯ রানে ২টি, সাইফ হাসান ও মুস্তাফিজুর রহমান ২টি করে উইকেট শিকার করেন।

১৬৬ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে শ্রীলঙ্কান বোলারদের তোপের মুখে পড়ে বাংলাদেশ। শুরুতেই শূন্য রানে ফেরেন লিটন দাস ও তানজিদ হাসান। দলের বিপর্যয়ে নাসুম আহমেদ সর্বোচ্চ ২৬ রান এবং ইয়াসির আলী ২১ রান করেন। ১৭.৩ ওভারে ১০২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। 

শ্রীলঙ্কার পক্ষে নুয়ান থুশারা ও ওয়ানুজা সাহান ২টি করে উইকেট নেন। এই হারের ফলে খালি হাতেই টুর্নামেন্ট শেষ করতে হলো বাংলাদেশকে।

/ 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত