সংবাদ

মেসির ১০ নম্বর জার্সির উত্তরসূরি হবেন কে

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পিএম

মেসির ১০ নম্বর জার্সির উত্তরসূরি হবেন কে
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির সম্ভাব্য বিদায়ের পর আর্জেন্টিনার স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ১০ নম্বর জার্সিটি কে পাবেন, তা নিয়ে এখনই কোনো তাড়াহুড়ো করতে রাজি নন দলটির কোচ লিওনেল স্কালোনি। অধিনায়কের শেষ ম্যাচ পর্যন্ত আইকনিক এই নম্বরটি আপাতত খালি রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মেসির বিদায় নেওয়ার পরই ঠিক করা হবে তার উত্তরসূরি।

আগামী ৭ অক্টোবর বুয়েনস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে সম্ভাব্য বিদায়ী ম্যাচ খেলতে নামবেন মেসি। তার আগে বলিভিয়া ও বুরকিনা ফাসোর বিপক্ষে আরও দুটি প্রীতি ম্যাচে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। এই ম্যাচগুলোতে কোনো ফুটবলারের গায়ে ১০ নম্বর জার্সি দেখা যাবে না।

বলিভিয়ার বিপক্ষে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে বিষয়টি স্পষ্ট করে স্কালোনি বলেন, ‘এই ম্যাচগুলোতে কাউকে ১০ নম্বর দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। তাই লিওর বিদায়ী ম্যাচের আগে আমরা এটি অন্য কাউকে দেব না। তার বিদায়ের পরেই দেখব, কাকে এই জার্সি দেওয়া যায়।’

তবে মেসি-পরবর্তী যুগে স্থায়ীভাবেই অন্য কোনো আলবিসেলেস্তে ফুটবলারকে এই ঐতিহাসিক ১০ নম্বর পরতে হবে বলে নিশ্চিত করেছেন আর্জেন্টাইন কোচ। তিনি জানান, ‘বাছাইপর্বের সব ম্যাচে একই ফুটবলারকে এই নম্বর পরতে হবে, এমন নয়। তবে আমাদের ভাবনা হচ্ছে একজনই এটি স্থায়ীভাবে ধারণ করবে। কারণ, এই জার্সি পরার সঙ্গে অনেক সুন্দর আবেগ জড়িয়ে আছে। তবে কাকে দেওয়া হবে, তা এখনো আমরা ঠিক করিনি।’

মেসির অনুপস্থিতিতে এর আগেও একাধিক ফুটবলার আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরে মাঠে নেমেছেন। তাদের মধ্যে অন্যতম ২০২৫ সালের সেপ্টেম্বরে ইকুয়েডরের বিপক্ষে ১০ নম্বর পরা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। এ ছাড়া বিভিন্ন সময়ে অ্যাঞ্জেল কোরেয়া ও পাওলো দিবালাকেও এই নম্বরে দেখা গেছে।

সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন এই মাস্টারমাইন্ড। ডিসেম্বরে চুক্তির মেয়াদ শেষ হতে চলায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে আলোচনা চলছে জানিয়ে স্কালোনি ইঙ্গিত দেন, পরিকল্পনা ঠিক থাকলে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দলটির প্রধান কোচের দায়িত্বে থেকে যেতে পারেন তিনি।

মেসির বিদায়ের পরও আর্জেন্টিনা ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী স্কালোনি বলেন, ‘নতুন প্রতিভাদের আগমন এবং খেলোয়াড়দের জেতার ক্ষুধা প্রমাণ করে–মেসির বিদায়ের পরও আর্জেন্টিনা বিশ্ব ফুটবলের শীর্ষ পর্যায়ে দাপটের সঙ্গেই রাজত্ব করবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেসির ১০ নম্বর জার্সির উত্তরসূরি হবেন কে

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত