সংবাদ

এক বছরেই স্পেনের দ্বিতীয় ক্লাবের মালিকানা নিলেন মেসি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পিএম

এক বছরেই স্পেনের দ্বিতীয় ক্লাবের মালিকানা নিলেন মেসি
ছবি : সংগৃহীত

ফুটবল মাঠে একের পর এক কীর্তি গড়ার পর এবার মাঠের বাইরেও নিজের ফুটবল-সাম্রাজ্য সমৃদ্ধ করছেন লিওনেল মেসি। এরই ধারাবাহিকতায় স্পেনের দ্বিতীয় বিভাগের ফুটবল ক্লাব সিডি এলদেন্সের মালিকানা কিনে নিয়েছেন আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী অধিনায়ক।   

গোল ডটকমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, যথাযথ নিয়ন্ত্রক সংস্থার আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার সাপেক্ষে ক্লাবটি অধিগ্রহণের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। চলতি বছরেই স্পেনে এটি মেসির দ্বিতীয় কোনো ক্লাবের মালিকানা অর্জন। এর আগে গত এপ্রিল মাসে স্প্যানিশ ক্লাব ইউই করনেল্লার অধিকাংশ শেয়ার কিনে নিয়েছিলেন তিনি।   

বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলা মেসি গত মাসে এলদেন্সের মূল মালিক কলম্বিয়ান এক বিনিয়োগকারী গ্রুপের কাছ থেকে ক্লাবের সব শেয়ার কেনার বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। সেই চুক্তির পর এবার অফিশিয়ালভাবে মালিকানা হস্তান্তরের ঘোষণা আসল।   

ক্লাবের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেসির অন্তর্ভুক্তির মাধ্যমে শতবর্ষী এই ঐতিহ্যবাহী ক্লাবটি এক নতুন যুগে প্রবেশ করছে। ১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেন্স বর্তমানে স্পেনের দ্বিতীয় বিভাগের লিগ টেবিলে ১৯ নম্বরে অবস্থান করছে। চলতি মৌসুমে সাতটি ম্যাচের মধ্যে চারটিতে হেরে ইতোমধ্যেই অবনমনের শঙ্কায় রয়েছে দলটি।   

নতুন মালিক হিসেবে মেসির আগমনে ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা বদলে যাওয়ার বড় আশা তৈরি হয়েছে। মাঠের খেলায় দলটি কতটা দ্রুত ঘুরে দাঁড়াতে পারে, এখন সেটাই দেখার অপেক্ষা। 

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

এক বছরেই স্পেনের দ্বিতীয় ক্লাবের মালিকানা নিলেন মেসি

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

ফুটবল মাঠে একের পর এক কীর্তি গড়ার পর এবার মাঠের বাইরেও নিজের ফুটবল-সাম্রাজ্য সমৃদ্ধ করছেন লিওনেল মেসি। এরই ধারাবাহিকতায় স্পেনের দ্বিতীয় বিভাগের ফুটবল ক্লাব সিডি এলদেন্সের মালিকানা কিনে নিয়েছেন আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী অধিনায়ক।   

গোল ডটকমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, যথাযথ নিয়ন্ত্রক সংস্থার আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার সাপেক্ষে ক্লাবটি অধিগ্রহণের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। চলতি বছরেই স্পেনে এটি মেসির দ্বিতীয় কোনো ক্লাবের মালিকানা অর্জন। এর আগে গত এপ্রিল মাসে স্প্যানিশ ক্লাব ইউই করনেল্লার অধিকাংশ শেয়ার কিনে নিয়েছিলেন তিনি।   

বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলা মেসি গত মাসে এলদেন্সের মূল মালিক কলম্বিয়ান এক বিনিয়োগকারী গ্রুপের কাছ থেকে ক্লাবের সব শেয়ার কেনার বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। সেই চুক্তির পর এবার অফিশিয়ালভাবে মালিকানা হস্তান্তরের ঘোষণা আসল।   

ক্লাবের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেসির অন্তর্ভুক্তির মাধ্যমে শতবর্ষী এই ঐতিহ্যবাহী ক্লাবটি এক নতুন যুগে প্রবেশ করছে। ১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেন্স বর্তমানে স্পেনের দ্বিতীয় বিভাগের লিগ টেবিলে ১৯ নম্বরে অবস্থান করছে। চলতি মৌসুমে সাতটি ম্যাচের মধ্যে চারটিতে হেরে ইতোমধ্যেই অবনমনের শঙ্কায় রয়েছে দলটি।   

নতুন মালিক হিসেবে মেসির আগমনে ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা বদলে যাওয়ার বড় আশা তৈরি হয়েছে। মাঠের খেলায় দলটি কতটা দ্রুত ঘুরে দাঁড়াতে পারে, এখন সেটাই দেখার অপেক্ষা। 

/ 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত