সংবাদ

পাওনা টাকা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ১০:৫০ এএম

পাওনা টাকা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
ছবি : সংবাদ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পাওনা টাকা চাওয়ার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. মধু (৬০) নামের এক বৃদ্ধ ফল ব্যবসায়ীকে প্রকাশ্যে বুকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা মুচির বটতলা এলাকায় শত শত মানুষের সামনে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মো. মধু কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই স্থানে ফল বিক্রি করে জীবিকা নির্বাহ করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কার্পাসডাঙ্গা বাজারের মোবাইল ব্যবসায়ী সোহাগের কাছে নিহত মধুর ছেলে শামীমের একটি পুরোনো মোবাইল কেনাবেচা বাবদ দেড় হাজার টাকা পাওনা ছিল। শুক্রবার সন্ধ্যায় সোহাগ পাওনা টাকা চাইতে এলে শামীম তাকে ৫০০ টাকা দেন এবং বাকি টাকা পরে দেওয়ার প্রতিশ্রুতি দেন। ঠিক সেই মুহূর্তে কার্পাসডাঙ্গা মাঝপাড়ার মামুন নামের এক যুবক অযাচিতভাবে তাদের কথোপকথনে হস্তক্ষেপ করে পুরো টাকা এখনই দেওয়ার জন্য চাপ দিতে থাকে।

এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে মামুন ক্ষিপ্ত হয়ে শামীমকে এলোপাতাড়ি মারধর শুরু করে। ছেলেকে বাঁচাতে এবং সংঘাত থামাতে বৃদ্ধ মধু এগিয়ে গেলে কোনো কিছু বুঝে ওঠার আগেই মামুন ধারালো ছুরি দিয়ে সরাসরি তার বুকে আঘাত করে। সংগে সংগে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শামসুজ্জোহা জানান, নিহতের বুকের গভীরে ধারালো অস্ত্রের মারাত্মক আঘাত ছিল। মূল রক্তনালি কেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, 'খুবই তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার মূল অভিযুক্ত মামুনসহ জড়িত সকলকে শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।' নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

পাওনা টাকা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত