সংবাদ
সংবাদ

রংপুরে দুটি বাসে আগুন, আতঙ্কে কমেছে চলাচল

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পিএম

রংপুরে দুটি বাসে আগুন, আতঙ্কে কমেছে চলাচল
দাঁড়িয়ে থাকা বাসে আগুন।

বিভাগীয় নগরী রংপুরে ১০ ঘণ্টার ব্যবধানে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দুটি বাসই পুড়ে ভস্মীভূত হয়েছে। বাসে আগুন দেওয়ার ঘটনায় নগরীজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর রংপুর-ঢাকা ও রংপুর-দিনাজপুর মহাসড়কে বাস চলাচল কমে গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম ঘটনাটি ঘটে বুধবার (১৮ নভেম্বর) ভোর চারটার দিকে রংপুর নগরীর অভিজাত এলাকা পর্যটনপাড়ায়। পর্যটন মোটেলের উল্টো দিকে লুবনাস ক্যাডেট কোচিংয়ের একটি মিনিবাস রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা ছিল।

ভোরবেলা মিনিবাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। মুহূর্তের মধ্যে মিনিবাসটির ভেতরে-বাইরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই বাসটি পুড়ে যায়।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী ও বাসটির মালিক লুবনাস ক্যাডেট কোচিংয়ের পরিচালক মাসুদ জানান, পরিকল্পিতভাবে বাসটিতে আগুন দেওয়া হয়েছে। তবে কারা আগুন দিয়েছে, তা তিনি জানাতে পারেননি।

দাঁড়িয়ে থাকা মিনিবাসটির পেছনে সিদ্দিকীয়া ইসলামী মিশন মাদ্রাসার শিক্ষার্থী মমিনুল ইসলাম জানান, তিনি ভোর চারটার দিকে হঠাৎ শব্দ পেয়ে ঘুম থেকে উঠে দেখতে পান, তাদের মাদ্রাসার সামনে দাঁড় করিয়ে রাখা মিনিবাসে দাউ দাউ করে আগুন জ্বলছে। বিষয়টি হুজুরকে জানালে তিনি লুবনাস ক্যাডেট কোচিংয়ের পরিচালককে ফোন করে জানান। এর মধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই বাসটি পুড়ে যায়।

অন্যদিকে দুপুর দুইটার দিকে আর কে রোডের আধা মাইল দূরে কেন্দ্রীয় বাস টার্মিনালের অদূরে পাইকারি মাছের আড়তের কাছে একটি গ্যারেজে দাঁড় করিয়ে রাখা হৃদয় তাসিন পরিবহনের বাসে একইভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাসটি পুড়ে ভস্মীভূত হয়। 

এ বিষয়ে গ্যারেজের এক কর্মচারী নাম প্রকাশে অনিচ্ছুক জানান, দুপুর দুইটার দিকে বাসটি দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। তবে কারা দুটি বাসে আগুন দিয়েছে, সে বিষয়ে পুলিশ নিশ্চিত করে কিছু জানাতে পারেনি। এ ঘটনার পর নগরীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি আবদুল ওয়াদুদ আলম বলেন, বাসে আগুন দেওয়ার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সনাতন চক্রবর্তী জানান, বাসে অগ্নিসংযোগের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যান্য এলাকার ঘটনার ধারাবাহিকতায় এ ঘটনা ঘটানো হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, শান্ত রংপুরকে অশান্ত করার কোনো চক্রান্ত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

রংপুরে দুটি বাসে আগুন, আতঙ্কে কমেছে চলাচল

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত