সংবাদ
সংবাদ

‘মিধিলি’র তাণ্ডবের তিন বছর: আজও ফেরেনি ২৫ জেলে

প্রতিনিধি, রাঙ্গাবালী (পটুয়াখালী)
প্রতিনিধি, রাঙ্গাবালী (পটুয়াখালী)
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পিএম

‘মিধিলি’র তাণ্ডবের তিন বছর: আজও ফেরেনি ২৫ জেলে
লাইফ জ্যাকেট নেই, জিপিএস নেই- তবু সাগরে যেতে হয়

‎​বঙ্গোপসাগরের নীল জলরাশি যাদের জীবিকার একমাত্র উৎস, প্রকৃতির রুদ্ররোষ আর প্রাতিষ্ঠানিক অবহেলায় সেই সাগরই তাদের পরিবারগুলোর জন্য হয়ে উঠেছে অন্তহীন অপেক্ষার নাম। ২০২৩ সালের ১৭ নভেম্বর ঘূর্ণিঝড় ‘মিধিলি’র তাণ্ডবে পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূল থেকে তিনটি ট্রলারসহ নিখোঁজ হয়েছিলেন ২৫ জন জেলে।

দীর্ঘ তিন বছর পেরিয়ে গেলেও আজ অবধি তাদের কারও জীবিত বা মৃত কোনো হদিস মেলেনি। এই নিখোঁজ হওয়া কেবল একটি প্রাকৃতিক দুর্যোগের ফল নয়; বরং গভীর সমুদ্রে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ও প্রশাসনিক তদারকির চরম ব্যর্থতারই এক করুণ দলিল।

রাঙ্গাবালীর উপকূলীয় জনপদে এখন কেবলই দীর্ঘশ্বাস। নিখোঁজ জেলে সুমন হাওলাদারের মা মহিমা বেগমের কণ্ঠে আজও সন্তানের শেষ চিহ্নটুকু পাওয়ার তীব্র আকুতি। যক্ষ্মায় আক্রান্ত অক্ষম স্বামীর সংসারে সুমনই ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। মহিমা বেগম জানান, মিধিলির রাতে ছেলের ফোনে শেষবারের মতো একটি কল গিয়েছিল, এরপর থেকেই সংযোগ বিচ্ছিন্ন। ছেলের আয়ে চলা সংসারটি এখন চরম অনিশ্চয়তার মুখে।

একই ট্রলারে কিশোর ছেলে হামিমকে সঙ্গে নিয়ে সাগরে গিয়েছিলেন জলিল সরদার। বাবা ও ছেলে- পরিবারের দুই উপার্জনক্ষম সদস্যকে একসঙ্গে হারিয়ে দিশেহারা জলিলের স্ত্রী লাকি বেগম। বর্তমানে অন্যের বাড়িতে কাজ করে কোনোমতে জীবিকা নির্বাহ করছেন তিনি। 

লাকি বেগমের ভাষায়, প্রিয়জন বেঁচে আছেন নাকি মারা গেছেন, তা না জানার যন্ত্রণা মৃত্যুর চেয়েও কঠিন। আজও দরজার দিকে তাকিয়ে থাকেন এই ভেবে, এই বুঝি বাবা-ছেলে ফিরে এলেন।

সরেজমিনে অনুসন্ধান ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উপকূলের হাজারো জেলে প্রতিবার সাগরে নামেন চরম ঝুঁকি নিয়ে। গভীর সমুদ্রে মাছ ধরার জন্য যাওয়া অধিকাংশ ট্রলারেই নেই ন্যূনতম জীবনরক্ষাকারী সরঞ্জাম- যেমন মানসম্মত লাইফ জ্যাকেট, বয়া, জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) কিংবা ওয়্যারলেস রেডিও।

কোড়ালিয়া এলাকার ট্রলারমালিক মাছুম মল্লিক ও স্থানীয় মৎস্য সমিতির সভাপতি জহির হাওলাদারের বক্তব্যে উঠে এসেছে এই অব্যবস্থাপনার চিত্র। জেলেরা সাধারণত সাত দিনের রসদ নিয়ে গভীর সমুদ্রে পাড়ি জমান, যেখানে মোবাইল নেটওয়ার্কের কোনো অস্তিত্ব থাকে না। 

ফলে উপকূলে ঘূর্ণিঝড়ের সংকেত জারি হলেও গভীর সমুদ্রে থাকা জেলেদের কাছে সেই আগাম সতর্কবার্তা পৌঁছানোর কোনো মাধ্যম থাকে না। হঠাৎ ঝড় উঠলে দিগ্বিদিক হারিয়ে ট্রলারগুলো দুর্ঘটনার কবলে পড়ে, এমনকি অনেকের মরদেহ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না।

নিখোঁজ জেলেদের পরিবারগুলো সরকারিভাবে কিছু সহায়তা পেলেও আইনি জটিলতায় তাদের মৃত্যুর বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান জানান, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) ও বেসরকারি সংস্থার মাধ্যমে জেলেদের নিরাপত্তা সরঞ্জাম দেওয়া হয়েছে এবং নিয়মিত তদারকি চলছে। 

অন্যদিকে সদ্য যোগদানকারী উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হামজা জানিয়েছেন, ট্রলারগুলোতে নিরাপত্তা সরঞ্জাম নিশ্চিত করতে তিনি মৎস্য সমিতির প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ শুরু করেছেন।

তবে প্রশাসনের এমন আশ্বাসের বিপরীতে উপকূলের বাস্তব চিত্র ভিন্ন। তিন বছর আগে হারিয়ে যাওয়া ২৫টি পরিবারের কান্না যেমন থামেনি, তেমনি বন্ধ হয়নি নিরাপত্তা সরঞ্জামহীন ট্রলারের গভীর সমুদ্রে যাত্রা। 

কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে প্রতিটি দুর্যোগেই রাঙ্গাবালীর মতো উপকূলীয় জনপদে এমন নিখোঁজ হওয়ার মিছিল কেবল দীর্ঘতরই হতে থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

‘মিধিলি’র তাণ্ডবের তিন বছর: আজও ফেরেনি ২৫ জেলে

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত