চট্টগ্রাম বন্দরে নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) পর এবার চট্টগ্রাম কনটেইনার টার্মিনালও (সিসিটি) স্থানান্তরিত হতে যাচ্ছে বিদেশি প্রতিষ্ঠানের হাতে। সৌদি আরবভিত্তিক প্রতিষ্ঠান ‘রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল’–কে (আরএসজিটিআই) সিসিটির দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে (সিপিএ) নির্দেশ দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
গত ২৮ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফারজানা হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়। বর্তমানে দেশীয় প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেড সিসিটি পরিচালনার দায়িত্বে রয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের চিঠিতে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের (আইবিএ) চেয়ারম্যানকে সিসিটির নতুন অপারেটর হিসেবে আরএসজিটিআই–কে নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দুটি বড় প্রকল্প বাস্তবায়নে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে আরএসজিটিআই। প্রকল্প দুটি হলো - চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) ও জেনারেল কার্গো বার্থ (জিসিবি) এবং বে পোর্ট-মাল্টিপারপাস টার্মিনাল।
সিসিটি পরিচালনার জন্য ইতোমধ্যে দেশি-বিদেশি কয়েকটি প্রতিষ্ঠান প্রতিযোগিতামূলক প্রস্তাব জমা দিয়েছিল। এর মধ্যে গত ৮ এপ্রিল দুবাইভিত্তিক 'ডিপি ওয়ার্ল্ড', ২২ এপ্রিল সৌদি আরবের 'আরএসজিটিআই' এবং দেশীয় শিল্পগোষ্ঠী 'এমজিএইচ গ্রুপ' আলাদাভাবে প্রস্তাব জমা দেয়। তবে সিসিটির পাশাপাশি জিসিবি টার্মিনাল পরিচালনায় বাড়তি আগ্রহ দেখিয়েছে আরএসজিটিআই। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সুযোগ পেলে দুটি প্রকল্পে প্রায় ১ বিলিয়ন ডলার (১০০ কোটি ডলার) বিনিয়োগের পরিকল্পনা রয়েছে তাদের।
উল্লেখ্য, ২০২৪ সালে পাওয়া ২২ বছর মেয়াদি চুক্তির আওতায় পতেঙ্গা কনটেইনার টার্মিনালটি (পিসিটি) সফলভাবে পরিচালনা করছে এই আরএসজিটিআই। অন্যদিকে দেশের প্রধান সমুদ্রবন্দরের সবচেয়ে বড় কনটেইনার হ্যান্ডলিং সুবিধাসম্পন্ন নিউমুরিং কনটেইনার টার্মিনালটি (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার খসড়া চুক্তির নীতিগত অনুমোদন ইতোমধ্যে দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এবার এনসিটির পর আলোচনায় যুক্ত হলো সিসিটি।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন