সংবাদ

৩৩ হাজার ভোল্টের তারে স্পৃষ্ট হয়ে ঝলসে গেল দুই শিশু

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ এএম

৩৩ হাজার ভোল্টের তারে স্পৃষ্ট হয়ে ঝলসে গেল দুই শিশু
চাঁদপুরে ৩৩ হাজার ভোল্টের তারে স্পৃষ্ট হয়ে মুমূর্ষু অবস্থায় ঢাকায় পাঠানো হলো দুই শিশুকে। ছবি : সংবাদ

চাঁদপুর শহরের ট্রাক রোড এলাকার একটি বহুতল ভবনের ছাদে খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইনের স্পর্শে দুই শিশু মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে নিউ ট্রাক রোডের ‘আরএস টাওয়ার’ নামের ভবনের পাঁচতলায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ শিশুরা হলো—ফাইজা আক্তার (৬) ও মো. সাব্বির (৪)। স্বজনদের সঙ্গে আরএস টাওয়ারের একটি ফ্ল্যাটে বেড়াতে এসে তারা দুর্ঘটনার শিকার হয়। ফাইজা লক্ষ্মীপুরের রায়পুর থানার মৃত মো. ফরহাদের মেয়ে এবং সাব্বির একই এলাকার মো. সুমন মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ভবনের পাঁচতলায় খেলার সময় শিশুরা অসাবধানতাবশত ভবনের একেবারেই কাছ দিয়ে চলে যাওয়া হাইভোল্টেজ বিদ্যুৎ লাইনের সংস্পর্শে চলে যায়। বিকট শব্দের সাথে সাথে বিদ্যুতায়িত হয়ে তাদের শরীরের অধিকাংশ অংশ ঝলসে যায়। চিৎকার ও শব্দ শুনে পরিবারের সদস্য এবং ভবনের অন্যান্য বাসিন্দারা দ্রুত এসে মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করেন।

ঘটনার পরপরই ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী অভিযোগ করেন, চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে বিদ্যুৎ বিভাগের হাইভোল্টেজ সঞ্চালন লাইনের রাজকীয় ঘেঁষে অপরিকল্পিতভাবে বহুতল ভবন গড়ে উঠছে। কোনো নিয়মকানুন না মেনে ভবন নির্মাণ ও তদারকির অভাবে প্রতিনিয়ত এমন প্রাণঘাতী ঝুঁকি তৈরি হচ্ছে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, দুই শিশুর শরীরের বড় একটি অংশ দগ্ধ হয়েছে। আঘাত অত্যন্ত গুরুতর ও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরই জরুরি ভিত্তিতে তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

৩৩ হাজার ভোল্টের তারে স্পৃষ্ট হয়ে ঝলসে গেল দুই শিশু

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত