সংবাদ

বিশ্ব মানবতার কল্যাণে ২৪ প্রহরব্যাপী হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান সম্পন্ন

প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ০৩:২২ পিএম

বিশ্ব মানবতার কল্যাণে ২৪ প্রহরব্যাপী হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান সম্পন্ন
নরসিংদীর পলাশে বিশ্ব মানবতার কল্যাণে সম্পন্ন হলো ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান। ছবি : সংবাদ

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকার খাগৈর গ্রামে বিশ্ব মানবতার কল্যাণ ও দেশ-জাতির মঙ্গল কামনায় ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান সম্পন্ন হয়েছে। শ্রী শ্রী রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে স্থানীয় কৃষ্ণভক্তদের উদ্যোগে আয়োজিত এ ধর্মীয় উৎসব শনিবার (৩ অক্টোবর) রাতে শেষ হয়।

এর আগে ১ অক্টোবর অধিবাসের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মহাযজ্ঞানুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান ঘিরে মন্দির প্রাঙ্গণ ভক্তদের পদচারণে মুখরিত হয়ে ওঠে। এতে মহানাম সুধা পরিবেশন করে কুমিল্লার 'শ্রী বেদ বাণী সম্প্রদায়', খুলনার 'শ্রী দুর্গা সেবা সংঘ সম্প্রদায়', গোপালগঞ্জের 'শ্রী রাধাকুঞ্জ সম্প্রদায়' (নারী দল), নরসিংদীর 'শ্রী কৃষ্ণা কিশোরী সম্প্রদায়' (নারী দল), মানিকগঞ্জের 'শ্রী লক্ষ্মী নারায়ণ সম্প্রদায়' এবং স্থানীয় 'শ্রী মা কালী সম্প্রদায়'।

আয়োজকেরা জানান, বর্তমান সময়ে মানুষ ধর্মের মূল বার্তা ভুলে গিয়ে অসত্য ও অসুন্দরের পথে ধাবিত হচ্ছে। অর্থ-বিত্ত ও লোভের বশবর্তী হয়ে পারস্পরিক হিংসা-বিদ্বেষ, মারামারি ও হানাহানিতে লিপ্ত হচ্ছে। এসব কলুষতা থেকে পরিত্রাণ পেতে কলিযুগের অবতার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনাদর্শকে পাথেয় করে জাতি-ধর্মের বিভেদ ভুলে মানুষকে প্রেমময় পুণ্যপথে উদ্বুদ্ধ করতেই এই আয়োজন।

ধর্মীয় এ উৎসব উপলক্ষ্যে গত ৩০ সেপ্টেম্বর শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, আলোচনা সভা, শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপন করা হয়।

মহাযজ্ঞানুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় খাগৈর গ্রাম শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের সভাপতি সুকুমার চন্দ্র দেব, সাধারণ সম্পাদক বিভীষণ দত্ত ও সদস্য রবিন দত্ত সমবেত সব ভক্তের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

বিশ্ব মানবতার কল্যাণে ২৪ প্রহরব্যাপী হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান সম্পন্ন

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকার খাগৈর গ্রামে বিশ্ব মানবতার কল্যাণ ও দেশ-জাতির মঙ্গল কামনায় ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান সম্পন্ন হয়েছে। শ্রী শ্রী রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে স্থানীয় কৃষ্ণভক্তদের উদ্যোগে আয়োজিত এ ধর্মীয় উৎসব শনিবার (৩ অক্টোবর) রাতে শেষ হয়।

এর আগে ১ অক্টোবর অধিবাসের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মহাযজ্ঞানুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান ঘিরে মন্দির প্রাঙ্গণ ভক্তদের পদচারণে মুখরিত হয়ে ওঠে। এতে মহানাম সুধা পরিবেশন করে কুমিল্লার 'শ্রী বেদ বাণী সম্প্রদায়', খুলনার 'শ্রী দুর্গা সেবা সংঘ সম্প্রদায়', গোপালগঞ্জের 'শ্রী রাধাকুঞ্জ সম্প্রদায়' (নারী দল), নরসিংদীর 'শ্রী কৃষ্ণা কিশোরী সম্প্রদায়' (নারী দল), মানিকগঞ্জের 'শ্রী লক্ষ্মী নারায়ণ সম্প্রদায়' এবং স্থানীয় 'শ্রী মা কালী সম্প্রদায়'।

আয়োজকেরা জানান, বর্তমান সময়ে মানুষ ধর্মের মূল বার্তা ভুলে গিয়ে অসত্য ও অসুন্দরের পথে ধাবিত হচ্ছে। অর্থ-বিত্ত ও লোভের বশবর্তী হয়ে পারস্পরিক হিংসা-বিদ্বেষ, মারামারি ও হানাহানিতে লিপ্ত হচ্ছে। এসব কলুষতা থেকে পরিত্রাণ পেতে কলিযুগের অবতার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনাদর্শকে পাথেয় করে জাতি-ধর্মের বিভেদ ভুলে মানুষকে প্রেমময় পুণ্যপথে উদ্বুদ্ধ করতেই এই আয়োজন।

ধর্মীয় এ উৎসব উপলক্ষ্যে গত ৩০ সেপ্টেম্বর শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, আলোচনা সভা, শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপন করা হয়।

মহাযজ্ঞানুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় খাগৈর গ্রাম শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের সভাপতি সুকুমার চন্দ্র দেব, সাধারণ সম্পাদক বিভীষণ দত্ত ও সদস্য রবিন দত্ত সমবেত সব ভক্তের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত