সংবাদ

বন্ধ শ্যামপুর চিনিকল: যন্ত্রে মরিচা, দেনা ৩০০ কোটি

প্রতিনিধি, বদরগঞ্জ(রংপুর)
প্রতিনিধি, বদরগঞ্জ(রংপুর)
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পিএম

বন্ধ শ্যামপুর চিনিকল: যন্ত্রে মরিচা, দেনা ৩০০ কোটি
ছবি : সংবাদ

রংপুরের বদরগঞ্জের পাঁচ বছর ধরে বন্ধ থাকা শ্যামপুর চিনিকলটি সচল করার কোনো বাস্তব উদ্যোগ দেখা যাচ্ছে না। ২০২০ সালে হঠাৎ মাড়াই কার্যক্রম বন্ধ করে দেওয়ার পর থেকে কারখানা প্রাঙ্গণ জঙ্গলে ঢেকে গেছে এবং মূল্যবান যন্ত্রপাতিতে মরিচা ধরে নষ্ট হচ্ছে। সম্প্রতি অন্তর্বর্তী সরকার মিলটি চালুর ওপর থেকে প্রশাসনিক স্থগিতাদেশ তুলে নিলেও বাস্তবে কোনো কাজ শুরু হয়নি।

চিনিকলটি বন্ধ থাকলেও থেমে নেই দেনা ও সুদের অঙ্ক; চলতি বছরের জুলাই পর্যন্ত মিলটির দেনা দাঁড়িয়েছে ৩০০ কোটি ৬৮ লাখ টাকা। কারখানার বর্তমান আয়ের পথ বন্ধ থাকায় নিয়োজিত ৬৩ জন কর্মকর্তা-কর্মচারীর বেতন কোনো মতে চালানো হলেও অবসরপ্রাপ্ত শ্রমিকদের পাওনা ও সরবরাহকারীদের বকেয়া পরিশোধ করা সম্ভব হচ্ছে না।

শিল্প মন্ত্রণালয় সূত্রে পিপিপি (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) পদ্ধতিতে কারখানাটি চালুর পরিকল্পনার কথা জানা গেলেও তা আত্মঘাতী হতে পারে বলে আশঙ্কা করছেন অভিজ্ঞ মহল। এদিকে চিনিকলের নতুন ব্যবস্থাপনা পরিচালক জানান, সরকার আজই চালুর চূড়ান্ত সিদ্ধান্ত নিলে সরঞ্জাম মেরামত ও আখ উৎপাদনে প্রস্তুত করে মাড়াইয়ে ফিরতে অন্তত তিন বছর সময় লাগবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

বন্ধ শ্যামপুর চিনিকল: যন্ত্রে মরিচা, দেনা ৩০০ কোটি

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

রংপুরের বদরগঞ্জের পাঁচ বছর ধরে বন্ধ থাকা শ্যামপুর চিনিকলটি সচল করার কোনো বাস্তব উদ্যোগ দেখা যাচ্ছে না। ২০২০ সালে হঠাৎ মাড়াই কার্যক্রম বন্ধ করে দেওয়ার পর থেকে কারখানা প্রাঙ্গণ জঙ্গলে ঢেকে গেছে এবং মূল্যবান যন্ত্রপাতিতে মরিচা ধরে নষ্ট হচ্ছে। সম্প্রতি অন্তর্বর্তী সরকার মিলটি চালুর ওপর থেকে প্রশাসনিক স্থগিতাদেশ তুলে নিলেও বাস্তবে কোনো কাজ শুরু হয়নি।

চিনিকলটি বন্ধ থাকলেও থেমে নেই দেনা ও সুদের অঙ্ক; চলতি বছরের জুলাই পর্যন্ত মিলটির দেনা দাঁড়িয়েছে ৩০০ কোটি ৬৮ লাখ টাকা। কারখানার বর্তমান আয়ের পথ বন্ধ থাকায় নিয়োজিত ৬৩ জন কর্মকর্তা-কর্মচারীর বেতন কোনো মতে চালানো হলেও অবসরপ্রাপ্ত শ্রমিকদের পাওনা ও সরবরাহকারীদের বকেয়া পরিশোধ করা সম্ভব হচ্ছে না।

শিল্প মন্ত্রণালয় সূত্রে পিপিপি (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) পদ্ধতিতে কারখানাটি চালুর পরিকল্পনার কথা জানা গেলেও তা আত্মঘাতী হতে পারে বলে আশঙ্কা করছেন অভিজ্ঞ মহল। এদিকে চিনিকলের নতুন ব্যবস্থাপনা পরিচালক জানান, সরকার আজই চালুর চূড়ান্ত সিদ্ধান্ত নিলে সরঞ্জাম মেরামত ও আখ উৎপাদনে প্রস্তুত করে মাড়াইয়ে ফিরতে অন্তত তিন বছর সময় লাগবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত