সংবাদ

ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের মর্যাদা রক্ষায় নতুন বার্তা

দেশের বিভিন্ন জায়গায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ০২:২৩ পিএম

দেশের বিভিন্ন জায়গায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত
ছবি : সংবাদ

‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশায় সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি ও আমাদের ভবিষ্যৎ বিনির্মাণে ৬০ বছর’ - এই প্রতিপাদ্য সামনে রেখে মানিকগঞ্জের সাটুরিয়া, রংপুরের তারাগঞ্জ ও গঙ্গাচড়া, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এবং চুয়াডাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে এসব স্থানে পৃথক র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে স্থানীয় উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ।

সাটুরিয়া (মানিকগঞ্জ): সাটুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে ইউএনও অনিক ইসলাম বলেন, প্রযুক্তি নির্ভর বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকের ভূমিকা অপরিসীম।

তারাগঞ্জ (রংপুর): তারাগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে সকাল ১১টায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাববর হোসেন। তিনি বলেন, শিক্ষকরাই জাতির মেধা ও ভবিষ্যৎ গড়ার কারিগর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহিনুর রহমান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাগমা শীলভিয়া খান।

চুয়াডাঙ্গা: জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরবর্তীতে বিদ্যালয়ের হলরুমে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ বি এম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান এবং ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা।

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া): নাসিরনগর উপজেলা প্রশাসন ও শিক্ষা পরিবারের উদ্যোগে সকালে বর্ণাঢ্য র‍্যালি শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসহাক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও এরফান উদ্দিন। তিনি বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল মাধ্যম মুহূর্তেই বিপুল তথ্য হাজির করতে পারে, কিন্তু তথ্যকে প্রজ্ঞায় রূপ দেওয়ার জন্য শিক্ষকের অনন্য ভূমিকা অপরিসীম।’ সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্যসহ স্থানীয় বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

গঙ্গাচড়া (রংপুর): গঙ্গাচড়ায় উপজেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে ইউএনও জেসমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রংপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক রায়হান সিরাজী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির নায়েবুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো. আরিফ মাহফুজ এবং গঙ্গাচড়া বিএম কলেজের অধ্যক্ষ নুরনবী রানা।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

দেশের বিভিন্ন জায়গায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত