এই প্রজন্মের অনেক নায়িকাই পূর্বসূরি অভিনয়শিল্পীদের অনুপ্রেরণা হিসেবে নিয়ে চলচ্চিত্রে পা রেখেছেন। কারও প্রিয় নায়িকা শাবানা, কারও শাবনূর কিংবা মৌসুমী। তবে নন্দিত অভিনেত্রী অধরা খানের অনুপ্রেরণার জায়গায় রয়েছেন উপমহাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা।
খুব ছোটবেলা থেকেই
ববিতার অভিনয়ের ভক্ত অধরা। তার অভিনয়, ব্যক্তিত্ব, অভিব্যক্তি, হাসি ও পর্দায় উপস্থিতি
সবসময়ই মুগ্ধ করেছে এই অভিনেত্রীকে। এমনকি ববিতার চলচ্চিত্রজীবনের শুরুর দিকের শারীরিক
গড়নের সঙ্গে নিজের বর্তমান চেহারারও কিছুটা মিল খুঁজে পান অধরা।
নায়িকা হিসেবে এক
দশকেরও বেশি সময় পার করলেও এখনো প্রিয় অভিনেত্রী ববিতাকে কাছ থেকে দেখার সুযোগ হয়নি
অধরার। বিষয়টি তার কাছে বড় ধরনের আফসোসের। সম্প্রতি কানাডার টরন্টোতে অবস্থানকালে এক
আলাপচারিতায় নিজের এই আক্ষেপের কথা জানান তিনি। একই সঙ্গে ববিতাকে ঘিরে নিজের একটি
বিশেষ পরিকল্পনার কথাও জানিয়েছেন অধরা।
অধরা বলেন, ‘সেই
ছোটবেলা থেকেই ববিতা ম্যাডামের ভীষণ ভক্ত আমি, বলা যায় অন্ধ ভক্ত। তার অভিনীত ‘টাকা
আনা পাই’, ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’, ‘স্বাক্ষী’, ‘আলোর মিছিল’, ‘বন্দিনী’, ‘বিরাজ বৌ’,
‘অশনি সংকেত’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘নয়ন মনি’, ‘দীপ নম্বর টু’, ‘মায়ের অধিকার’, ‘স্বপ্নের
পৃথিবী’সহ আরও বেশ কিছু সিনেমায় তার অভিনয়, এক্সপ্রেশন, হাসি, চোখ, গেটআপ ও পার্সোনালিটি
আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে।’
ববিতার মতো একজন
অভিনেত্রী বাংলাদেশের—এটি ভাবতেই গর্ববোধ করেন অধরা। তিনি বলেন, ‘এমন একজন নায়িকা আমাদের
দেশের নায়িকা—এটা ভাবলেই গর্বে বুক ভরে যায়। অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ
রায়ের নায়িকা তিনি, অনেক অনেক বড় বিষয় এটা। কারণ আর কেউ এই দেশ থেকে সত্যজিৎ রায়ের
সিনেমার নায়িকা হতে পারেননি।’
নিজের অভিনয়জীবনে
ববিতাকে অন্যতম অনুপ্রেরণা উল্লেখ করে অধরা আরও বলেন, ‘শ্রদ্ধেয় ববিতা ম্যাডাম আমার
ভীষণ অনুপ্রেরণার একজন নায়িকা। তার মতো হওয়ার স্বপ্ন দেখার দুঃসাহস আমার নেই। তবে আমি
তাকে ফলো করি, নিজের মতো করেই আমি আগামীর পথে এগিয়ে চলি। আমি মনে করি, তিনি আছেন আমার
মাথার ওপর ছায়া হয়ে—এটাই আমার ভালো লাগা।’
বর্তমানে কানাডার
টরন্টোতে অবস্থান করছেন অধরা খান। সেখানে বিজ্ঞাপনের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন
তিনি। পাশাপাশি কিছুদিন পর বাংলাদেশি একটি সিনেমার কাজও শুরু করার কথা রয়েছে তার।

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন