সংবাদ

প্রকাশ্যে এলো জয়া ও সমরজিতের নতুন গান ‘মনঘুড়ি’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পিএম

প্রকাশ্যে এলো জয়া ও সমরজিতের নতুন গান ‘মনঘুড়ি’

ফ্রান্সপ্রবাসী কণ্ঠশিল্পী জয়া বর্মণ এবং জনপ্রিয় সংগীতশিল্পী সমরজিতের কণ্ঠে প্রকাশিত হয়েছে নতুন মৌলিক গান ‘মনঘুড়ি’। রোমান্টিক ঘরানার আধুনিক এই বাংলা গানটি গত ৫ সেপ্টেম্বর সমরজিতের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়। পাশাপাশি অ্যাপল মিউজিক, স্পটিফাই-সহ বিভিন্ন আন্তর্জাতিক অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মেও গানটি শোনা যাচ্ছে।

‘মনঘুড়ি’ গানটির কথা লিখেছেন সঞ্জয় রায় এবং সুর ও সংগীতায়োজন করেছেন সমরজিৎ রায়। এরই মধ্যে গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজও সম্পন্ন হয়েছে।

নিজের প্রথম মৌলিক গান প্রকাশের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জয়া বর্মণ বলেন, ‘গানটি খুব মিষ্টি এবং আমার ভীষণ পছন্দের। ঠিক এমন একটি গান ও কম্পোজিশনের অপেক্ষায় ছিলাম এত দিন। সমরজিৎ দা অসাধারণ কম্পোজিশন করেছেন এবং সঞ্জয় দা খুব ভালো লিরিক লিখেছেন। গানটি নিয়ে আমরা অনেক আশাবাদী; আশা করি শ্রোতাদেরও খুব ভালো লাগবে।’

গানটি প্রসঙ্গে সুরকার ও শিল্পী সমরজিৎ রায় জানান, তিনি শ্রোতাদের চমৎকার একটি গান উপহার দেওয়ার চেষ্টা করেছেন। মিষ্টি কথা ও সুরের এই রোমান্টিক দ্বৈত গানটি সবার মন জয় করবে বলে তিনি বিশ্বাস করেন।

সম্প্রতি জয়া বর্মণ বাংলাদেশে এসেছিলেন। এই সফরে তিনি নতুন গান ও মিউজিক ভিডিওর রেকর্ডিংয়ের পাশাপাশি দেশের কয়েকটি টেলিভিশন চ্যানেলে একক সংগীত পরিবেশন করেন। মাছরাঙা টেলিভিশনের ‘রাঙা সকাল’, বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’ এবং চ্যানেল ওয়ানের ‘বিনোদন আড্ডা’ অনুষ্ঠানে তাঁর উপস্থিতি দর্শক ও সংগীত মহলে বেশ প্রশংসিত হয়েছে। প্যারিসে বসে তাঁর বাংলা লোকসংগীতের চর্চা নিয়েও দেশের বিভিন্ন দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

প্রকাশ্যে এলো জয়া ও সমরজিতের নতুন গান ‘মনঘুড়ি’

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত