নতুন জাতীয় বেতনকাঠামো বাস্তবায়নের অংশ হিসেবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন পুনর্নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম সোমবার (৫ অক্টোবর) থেকে শুরু হচ্ছে। আগামী ২০ অক্টোবরের মধ্যে এই পে ফিক্সেশন প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পে ফিক্সেশনের কাজ চূড়ান্ত হওয়ার পর সরকারি চাকরিজীবীরা চলতি মাসেই নতুন কাঠামোর বর্ধিত মূল বেতনের পাশাপাশি গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিগত তিন মাসের বকেয়া অর্থ একযোগে পাবেন।
অর্থ বিভাগ জানায়, প্রত্যেক সরকারি চাকরিজীবীর মূল বেতন পুনর্নির্ধারণ করা হবে ‘আইবাস++’-এর বিশেষ পে ফিক্সেশন মডিউলের মাধ্যমে। অনলাইনে তথ্য দেওয়ার পর সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয় তা যাচাই-বাছাই করবে।
পে ফিক্সেশনে যেসব তথ্য ও নথি লাগবে:
কর্মকর্তারা জানিয়েছেন, ১৯ সেপ্টেম্বর সরকার ১১ বছর পর নতুন জাতীয় বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি করে, যেখানে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়। নতুন ও পুরনো মূল বেতনের পার্থক্য ও বেতন কার্যকরের সময় বিবেচনা করে বকেয়া হিসাব করা হবে। পদোন্নতি ও সার্ভিস হিস্ট্রি অনুযায়ী প্রত্যেকের বকেয়ার পরিমাণ ভিন্ন হতে পারে।
আগের বেতনকাঠামোয় টাইম স্কেল, সিলেকশন গ্রেড বা একাধিক উচ্চতর গ্রেড পাওয়া কর্মচারীদের ক্ষেত্রে কিছু জটিলতা দেখা দেওয়ায় তা সমাধানের চেষ্টা করছে অর্থ বিভাগ। ভুলভ্রান্তি এড়াতে চাকরিজীবীদের সতর্কতার সঙ্গে অনলাইনে তথ্য প্রদানের পরামর্শ দেওয়া হয়েছে।
/

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন